• খেলা

    অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

      প্রতিনিধি 22 October 2026 , 6:48:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ দল। এমন হারের পর যুক্ত হলো আরেকটি খারাপ খবর। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে অভিষেক হওয়া ডানহাতি স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযুক্ত করেছেন ম্যাচ অফিসিয়ালরা।

    ম্যাচ অফিশিয়ালদের রিপোর্টে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

    আইসিসি-র অবৈধ বোলিং অ্যাকশন নিয়মকানুন অনুযায়ী, আলিসকে এখন আইসিসি অনুমোদিত একটি টেস্টিং সেন্টারে গিয়ে তার বোলিং অ্যাকশনের একটি স্বাধীনভাবে পরীক্ষা দিয়ে পাস করতে হবে।

    বিসিবির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা দুপুরে জেনেছি, এরপর আইসিসি জানিয়েছে। কয়েকটি দেশের ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা নেওয়া হয়। তবে আলিসেরটা চেন্নাইতে হতে পারে। এখনও সময় জানা যায়নি।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:48 PM অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস • 4:40 PM বাংলাদেশকে ২৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত • 12:09 PM আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড • 11:45 AM আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিল বাংলাদেশ • 5:11 PM বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ • 3:18 PM নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: চট্টগ্রামে ফাইনাল, সিলেটে উদ্বোধনী ম্যাচ • 11:35 AM বাঁচা-মরার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ • 11:24 AM চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি • 6:20 PM চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রশিক্ষণের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 5:31 PM জাদুঘর থেকে মেসির কোটি টাকার জার্সি চুরি