• খেলা

    অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন

      প্রতিনিধি 1 August 2026 , 5:15:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বাঁ পায়ের কাফের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে ১৬ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

    শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল ঘোষণা করে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা ৩১ বছর বয়সী লিটন পুনর্বাসন কর্মসূচিতে ভালো সাড়া দিয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রথম টেস্টের জন্য তাকে বিবেচনায় রাখা হয়েছে। দলের সঙ্গে যোগ দিতে তিনি রোববার অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হবেন।

    টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

    দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

    বাংলাদেশ স্কোয়াড
    নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান এবং লিটন কুমার দাস।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    7:08 PM তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: আমিনুল হক 4:26 PM এশিয়ান গেমসের ক্যাম্প শুরু, ২ প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ 3:41 PM ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যানচেস্টারের শ্রেষ্ঠত্বের লড়াই 3:20 PM দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান 1:26 PM সাবালেঙ্কার ‘থ্রি-পিট’ স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা 1:14 PM আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড় 12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা