...
  • খেলা

    নিকো পাজই তাহলে আর্জেন্টিনার পরবর্তী ‘নম্বর টেন’

      প্রতিনিধি 7 October 2026 , 5:01:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    মেসির পাসে গোল করলেন নিকো পাজ। আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রতিভার আরেকটি ঝলক দেখালেন তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে গোলের চেয়েও বড় হয়ে উঠল গোল উদ্‌যাপনের মুহূর্তটি।

    মেসির বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে গোল করেন পাজ। ম্যাচের ৬০ মিনিটে ডান দিক থেকে মেসি আক্রমণে উঠেন, বল দেন পাজকে। বল পেয়ে নিজের সুবিধামতো প্রস্তুত করেন পাজ। বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান। আর্জেন্টিনা এগিয়ে যায় ২–০ গোলে।

    গোলের পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করেন পাজ। তারপর ছুটে যান মেসির কাছে। দুজন জড়িয়ে ধরেন একে অপরকে। মুহূর্তটি যেন শুধুই গোল উদ্‌যাপন ছিল না।

    মেসির বিদায়ী ম্যাচে সেই দৃশ্যকে দেখা হচ্ছিল প্রতীকী হিসেবেও। মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পরবেন, তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। পাজকে সেই উত্তরসূরি হিসেবে দেখছেন অনেক আর্জেন্টাইন সমর্থক।

    কোমোর হয়ে খেলা পাজও আর্জেন্টিনার ভবিষ্যতের বড় আশা। বেনিনের বিপক্ষে মেসির পাস থেকে তাঁর গোল যেন সেই সম্ভাবনাকেই আরও উজ্জ্বল করে তুলল।

    একজনের বিদায়। আরেকজনের আগমনের বার্তা। মেসির পাসে পাজের গোল তাই হয়ে থাকল প্রতীকী এক মুহূর্ত। বর্তমান ১০ নম্বরের কাছ থেকে ভবিষ্যতের ১০ নম্বরের হাতে যেন ব্যাটন তুলে দেওয়ার দৃশ্য।

    আর্জেন্টিনার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে, নিকো পাজই হচ্ছেন আর্জেন্টিনার পরবর্তী নম্বর টেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:01 PM নিকো পাজই তাহলে আর্জেন্টিনার পরবর্তী ‘নম্বর টেন’ • 3:53 PM ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক • 2:00 PM শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, আবেগে ভাসলেন তারকারা • 12:44 PM মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা • 12:04 PM মেসির বিদায়ে এনজোর কান্না, ফিরে এলো ১০ বছর আগের সেই চিঠি • 11:44 AM পর্তুগালের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান রোনালদো • 11:33 AM বিদায়বেলায় মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি • 11:09 AM বিদায় নক্ষত্র • 6:56 PM শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল • 4:40 PM মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.