...
  • খেলা

    আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না ২ ফুটবলার

      প্রতিনিধি 15 July 2026 , 11:51:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দুইজন খেলোয়াড়কে পাচ্ছেন না প্রধান কোচ থমাস টুখেল। তারা হলেন জর্ডান হেন্ডারসন ও জারেল কুয়ানসাহ।

    মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জয় উদযাপনের সময় হাত ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে হেন্ডারসনকে। তিনি এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় সেমিফাইনালে খেলতে পারবেন না। অন্যদিকে, একই ম্যাচে লাল কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন ডিফেন্ডার জারেল কুয়ানসাহ।

    বিজ্ঞাপন

    এই দুই অনুপস্থিতি ছাড়া বাকি দল প্রায় পূর্ণ শক্তিতেই থাকছে, ফলে শুরুর একাদশ নির্ধারণে বেশ কয়েকটি বিকল্প হাতে রয়েছে টুখেলের। বিশ্বকাপে এখন পর্যন্ত টুখেল টানা দুই ম্যাচে একই ব্যাক ফোর নিয়ে মাঠে নামেননি। তবে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে যেই রক্ষণভাগ খেলেছিল, সেটিই সেমিফাইনালেও ধরে রাখার কথা ভাবছেন তিনি।

    নরওয়ের বিপক্ষে ম্যাচে ডিফেন্সে ছিলেন এজরি কনসা, জন স্টোনস, মার্ক গেহি ও নিকো ও’রাইলি। ২-১ গোলের সেই জয়ে চার ডিফেন্ডারের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন টুখেল।

    এদিকে, অসুস্থতার কারণে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে ডেকলান রাইসের প্রস্তুতির ঘাটতি হয়েছিল। তবে সোমবারই বিবিসি স্পোর্ট জানায়, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং সেমিফাইনালে খেলার সম্ভাবনা জোরালো।
    মঙ্গলবার (১৪ জুলাই) দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন রাইস। সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে তিনি শুরুর একাদশেই থাকবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.