...
  • খেলা

    দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা

      প্রতিনিধি 27 August 2026 , 6:03:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফলো-অনে নেমে সামনে ছিল ২১৩ রানের পাহাড়। ভারতের জয় আটকাতে পুরো একটি দিন ব্যাট করতে হতো শ্রীলঙ্কাকে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারালেও সোনাল দিনুশার অসাধারণ প্রতিরোধে সেই কঠিন কাজটিই করে দেখাল স্বাগতিকেরা।

    কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১০৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অপরাজিত থাকেন দিনুশা। তার জোড়া শতকে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে ভারতকে।

    ভারত প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৫০৩ রান তুলে। দেবদূত পাডিক্কাল করেন ১১৭ রান। ধ্রুব জুরেল অপরাজিত থাকেন ১১৫ রানে। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্ডো নেন চার উইকেট।

    জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৯০ রানে। দিনুশা খেলেন ১০৩ রানের ইনিংস, পাসিন্দু সুরিয়াবান্দারা করেন ৮০। ভারতের প্রসিদ্ধ কৃষ্ণ ও মানব সুথার নেন তিনটি করে উইকেট। ২১৩ রানে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কাকে আবার ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক।

    ফলো-অনের ইনিংসে সুরিয়াবান্দারা ও কামিন্দু মেন্ডিস শ্রীলঙ্কাকে প্রাথমিক বিপর্যয় থেকে টেনে তোলেন। সুরিয়াবান্দারা ৯২ এবং কামিন্দু ৫৫ রান করেন। তৃতীয় উইকেটে তাঁদের ১১৫ রানের জুটি ম্যাচ বাঁচানোর ভিত গড়ে দেয়।

    বিজ্ঞাপন

    তবে শ্রীলঙ্কার আসল রক্ষাকর্তা ছিলেন দিনুশা। এক প্রান্ত ধরে রেখে তিনি খেলেন ২৬৪ বলে অপরাজিত ১৩৩ রানের ইনিংস। সপ্তম উইকেটে কেশারা নুয়ান্থার সঙ্গে তার ১১২ রানের জুটি ভারতের জয় পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। নুয়ান্থা ১৫০ বল খেলে করেন ৪৬ রান।

    শেষ দিকে লাহিরু কুমারাও ৯০ বল মোকাবিলা করে ১২ রান করেন। শেষ ব্যাটার আসিথা ফার্নান্ডো ২৪ বল ঠেকিয়ে দিনুশার সঙ্গে দলের হার এড়ানো নিশ্চিত করেন। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা ও মানব সুতার তিনটি করে উইকেট নেন।

    শ্রীলঙ্কা ১৫৪ ওভারে ৯ উইকেটে ৪২৯ রান তুলে ইনিংস ঘোষণা করলে দুই দল ড্র মেনে নেয়। চূড়ান্ত স্কোরকার্ডে ভারতের ৫০৩ রানের জবাবে শ্রীলঙ্কার দুই ইনিংসের সংগ্রহ ২৯০ ও ৪২৯।

    দিনুশা এ ম্যাচে জায়গা করে নিয়েছেন বিরল এক তালিকায়। একই টেস্টের দুই ইনিংসে শতক, যার দ্বিতীয়টি ফলো-অনে, এমন কীর্তি এর আগে ছিল শুধু ভারতের বিজয় হাজারে ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। দুই টেস্টের সিরিজে দিনুশার এটি তৃতীয় শতক। তার চার ইনিংসের সংগ্রহ ১০০, ৮৪, ১০৩ ও অপরাজিত ১৩৩ রান।

    গলে প্রথম টেস্ট ১৬৫ রানে জেতায় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ভারত। তবে কলম্বোয় শেষ হাসিটা দিনুশারই। একাই দেয়াল তুলে ভারতের হাত থেকে জয় কেড়ে নিয়েছেন শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.