• খেলা

    নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

      প্রতিনিধি 8 July 2026 , 5:59:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টে’স নিউজ
    ছবি: ক্যাপ্টে’স নিউজ

    সাফ ফাইনালে হেরে ফেরা মেয়েদের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

    আজ সোমবার ঢাকায় ফেরার পর নারী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এ ফুটবলার।

    গোয়ার রাতটা ভুলতে পারছেন না কেউ। ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবল দল। আজ দুপুরে বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আসেন ফুটবলাররা- ক্লান্ত, নীরব, বুকে অপূর্ণ স্বপ্নের ভার নিয়ে। সেখানেই তাদের অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

    প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পত্রিকায় নারী ফুটবলারদের ছবি দেখেছেন এবং তার নির্দেশেই এ সাক্ষাৎ। ‘শুধু জিতলেই সংবর্ধনা নয়, হারলেও খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হয়’-বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের জন্য লড়াই করা যোদ্ধাদের মূল্য যে শুধু ট্রফি দিয়ে মাপা যায় না, সেই বার্তাই পৌঁছে দিলেন রাষ্ট্রের পক্ষ থেকে।

    বিশেষভাবে উঠে আসে তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমার প্রসঙ্গ। রাঙামাটির পাহাড়ি জনপদ থেকে উঠে আসা এ ফুটবলার মাঠে যতটা উজ্জ্বল, মাঠের বাইরের জীবন ততটাই সংগ্রামের। সরকার প্রদত্ত জমিসংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি ঋতুপর্ণা ছুটি শেষে ফিরলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে।

    এ সাক্ষাতে আরেকটি মর্মস্পর্শী মুহূর্ত তৈরি হয় দলের ডিফেন্ডার শিউলি আজিমকে ঘিরে। আসর চলাকালে মাকে হারিয়েছেন তিনি—জাতীয় দলের দায়িত্বে থাকায় শেষবারের মতো মায়ের মুখও দেখতে পারেননি। সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বাফুফে ভবনে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। এবার ফুটবলাররা পাচ্ছেন কিছুদিনের ছুটি। কেউ ফিরবেন পাহাড়ে, কেউ সমতলে। ব্রিটিশ কোচ পিটার বাটলারও বুধবার ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন, নতুন চুক্তির বিষয়টি এখনো অনিষ্পন্ন। সামনে সেপ্টেম্বরে এশিয়ান গেমস।

    ২০২২ ও ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়ন এই দল এবার হ্যাটট্রিকের স্বপ্ন পূরণ করতে পারেনি। কিন্তু দুইবারের শিরোপাজয়ীদের অর্জন মুছে যাওয়ার নয়। ট্রফি না আসুক-এই মেয়েরা এখনো লাখো মানুষের ভালোবাসা আর গর্বের নাম।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:33 PM মেসির চাওয়াতেই আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো • 6:19 PM ইন্দোনেশিয়ার বিপক্ষে মোরসালিন বেঞ্চে, শুরুর একাদশে ইমন • 4:29 PM বাংলাদেশ ফুটবলের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীর ২৯তম জন্মদিন • 3:59 PM ‘প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক • 3:16 PM ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো • 1:51 PM সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি • 1:01 PM ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর • 11:56 AM বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু • 11:37 AM বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান • 11:32 AM ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান