• জাতীয়

    পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক

      প্রতিনিধি 21 July 2026 , 11:43:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    দেশের উদীয়মান কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে নিয়মিত অনুশীলনের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস ও সঠিক পুষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, একজন ক্রীড়াবিদের সাফল্য শুধু মাঠের অনুশীলনের ওপর নির্ভর করে না; সুস্বাস্থ্য, সঠিক পুষ্টি এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ।


    সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত বিশেষ পুষ্টি সচেতনতাবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে অংশ নেওয়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ অংশ নেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান। সেমিনারটি পরিচালনা করেন পাবলিক অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট, পুষ্টিবিদ ও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ইসরাত জাহান (এম.ফিল.)।


    সেমিনারে ক্রীড়াবিদদের সুষম খাদ্যাভ্যাস, স্পোর্টস নিউট্রিশন, স্ট্যামিনা ও পারফরম্যান্স বৃদ্ধি, পর্যাপ্ত হাইড্রেশন, অনুশীলনের আগে ও পরে খাদ্য নির্বাচন, রিকভারি নিউট্রিশন, আঘাত প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের বিভিন্ন দিক নিয়ে বৈজ্ঞানিক দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সফল হতে প্রয়োজনীয় পুষ্টি ব্যবস্থাপনা ও শারীরিক সক্ষমতা ধরে রাখার কৌশলও তুলে ধরা হয়।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:38 PM “সব ফেডারেশনকে বছরে ৩ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার” • 3:40 PM নারী দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা • 2:56 PM ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি • 1:17 PM পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির • 12:57 PM তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু • 11:36 AM মার্তিনেজের সফল অস্ত্রোপচার, ফেরার সময় জানালেন নিজেই • 11:26 AM মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয় • 11:14 AM জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের • 5:40 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন • 5:09 PM হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ