• খেলা

    আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু

      প্রতিনিধি 27 July 2026 , 11:39:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরচ্যারীর মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন সোনালী অধ্যায়। ২৬টি দেশের অংশগ্রহণে আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম।

    এ উপলক্ষে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি এবং ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সোহেল রানা ও রুবেল হোসেন, কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন এবং বাংলাদেশ দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক।

    সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘এই আয়োজনটি মূলত দুটি ভাগে বিভক্ত, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ। কর্মকর্তারাও আমাদের স্টেকহোল্ডার, যারা বিভিন্ন দেশ থেকে আসছেন। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ মোট ২৬টি দেশের প্রতিনিধি ও ১৭টি দেশের আরচ্যার ও অফিসিয়ালরা এতে অংশ নিচ্ছেন।’

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, ‘ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া, ওয়ার্ল্ড আরচ্যারী, অলিম্পিক সলিডারিটি এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে আমি ‘ওয়ান ভিশন, ওয়ান এশিয়া এবং ইউনিক এশিয়া’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কেউ শীর্ষে থাকবে আর কেউ নীচে, এমন অবস্থা দূর করে সবাইকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ স্তরে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। গত নভেম্বর মাসে বাংলাদেশ আমাদের মাঠেই কোরিয়াকে দুবার হারিয়েছে। এ বছর প্রথমবারের মতো ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া প্রেসিডেন্টের নামে এই চ্যালেঞ্জ কাপ প্রবর্তন করা হলো।’

    মিশ্র দলগত প্রতিযোগিতা সম্পর্কে তিনি জানান, অন্য দেশের মেয়ে ও ছেলেদের রেজাল্ট অনুযায়ী ম্যাচ সাজিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, দেশের খেলোয়াড়রা নিজেদের মধ্যে খেলবে না।

    ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান বলেন, ‘টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমিতে আয়োজিত এই প্রোগ্রামে বিভিন্ন দেশের আরচ্যার ও কোচদের যৌথ প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে আন্তর্জাতিক আরচ্যারী নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬টি দেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে আরচ্যারী, কোচ, কর্মকর্তা, অতিথি এবং টেকনিক্যাল অফিসিয়ালসহ মোট ১১৪ জন এই মহাযজ্ঞে অংশ নিচ্ছেন। আমরা বিশ্বাস করি, এই আয়োজন বাংলাদেশের আরচ্যারী এবং যুব আরচ্যারীকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’

    এই টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দেশসমূহ হচ্ছে আফগানিস্তান, ভুটান, রিপাবলিক অব চায়না, ভারত, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশ সহ মোট ১৭টি দেশ। এছাড়া অস্ট্রেলিয়া, কোমোরোস, মিশর, ইরান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইপে, তিউনিসিয়া ও উগান্ডা থেকে টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথি মিলে মোট ২৬টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

    প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম আয়োজনে আর্থিক সহায়তা করছে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া। আর পৃষ্ঠপোষকতায় রয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা 3:21 PM মেসির রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর ইতিহাস 3:07 PM ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক 11:45 AM রাজা হওয়ার সুযোগ পেয়েও ফুটবলকেই বেছে নিলেন গোলরক্ষক কামুরাসি 11:15 AM মিরাজের ঘূর্ণিতে আবারও গায়ানার জয় 6:18 PM স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ 4:04 PM বিশ্বকাপের মাত্র ৯ জন রেখে ব্রাজিলের নতুন দল ঘোষণা 1:27 PM ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা 12:32 PM “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ”