...
  • খেলা

    বিস্ময়কর কারণে বিশ্বকাপের ফাইনালে থাকবেন না ডি মারিয়া

      প্রতিনিধি 19 July 2026 , 3:58:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আর্জেন্টিনা যখন টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামার অপেক্ষায়, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দেশটির কিংবদন্তি উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। অনেকেই প্রত্যাশা করেছিলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে উপস্থিত থাকবেন তিনি।

    কাতারে গতবারের ফাইনালে একটি গোল করেছিলেন ডি মারিয়া। দর্শকরা চ্যাম্পিয়ন খেলোয়াড়ের উপস্থিতির অপেক্ষায় ছিলেন। কিন্তু ফাইনালের ২৪ ঘণ্টা আগে ডি মারিয়া নিশ্চিত করেছেন তিনি স্টেডিয়ামে উপস্থিত থাকছেন না।

    আর্জেন্টাইন সংবাদমাধ্যম এটুফোর-কে দেয়া বক্তব্যে তিনি জানান, জাতীয় দলের বর্তমান পরিবেশ ও প্রস্তুতিতে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চান না বলেই যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    ডি মারিয়া বলেন, ‘আমি চাই না জাতীয় দলের বর্তমান পরিবেশে কোনো বিঘ্ন ঘটুক। এই দলটি ধাপে ধাপে নিজেদের যোগ্যতায় ফাইনালে উঠেছে। এই মুহূর্তে পুরো মনোযোগ বর্তমান খেলোয়াড়দের ওপরই থাকা উচিত।’

    বিজ্ঞাপন

    ৩৮ বছর বয়সী এই তারকা জানান, দলের সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার বিশ্বাস, ফাইনালের আগে দলের শান্ত পরিবেশ এবং মনোযোগ ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে গোল করা ডি মারিয়া মনে করেন, এখন জাতীয় দলের সাফল্যের নায়ক বর্তমান খেলোয়াড়রাই। তাই নিজের উপস্থিতির কারণে তাদের আলোচনার কেন্দ্র থেকে সরিয়ে দিতে চান না তিনি।

    যদিও ফাইনালে স্টেডিয়ামে দেখা যাবে না আর্জেন্টিনার এই কিংবদন্তিকে, তবুও তার অবদান ও স্মৃতি বর্তমান দলের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজে মাঠে না থাকলেও ঘরে বসেই আর্জেন্টিনার কোটি সমর্থকের মতো প্রিয় দলের জন্য গলা ফাটাবেন ডি মারিয়া। তার প্রত্যাশা, মেসিদের হাত ধরেই আবারও বিশ্বকাপ শিরোপা ধরে রাখবে আলবিসেলেস্তেরা।

    এর আগে কেবল ইতালি ও ব্রাজিলই পরপর দুই আসরে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। আর্জেন্টিনা সেই তালিকায় নাম তুলতে পারে কিনা সেটাই দেখার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.