• খেলা

    না খেলেই সেমি-ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

      প্রতিনিধি 29 September 2026 , 11:16:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ফুটবলে পরাজয়ের বদলা নেওয়ার সুযোগ পেলেন না লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমানরা। কারণ বৃষ্টির জন্য মালয়েশিয়ার বিপক্ষে মাঠেই নামতে পারল না বাংলাদেশ দল। তবে সেমি-ফাইনালে ঠিকই উঠে গেল তারা। যেখানে প্রতিপক্ষ পাকিস্তান।

    জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালের চতুর্থ ম্যাচটিও ভেসে গেল বৃষ্টিতে। সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ।

    তবে টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরুর ঘণ্টা দেড়েক আগেই বাতিল ঘোষণা করা হয় ম্যাচ। একই কারণে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার দিনের প্রথম ম্যাচও পরিত্যক্ত হয়ে যায়।

    এ নিয়ে এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে টানা ৬টি ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। এর মধ্যে পাঁচটিতে টসও করা সম্ভব হয়নি। টানা বৃষ্টির কারণে সোমবার সকালে নিজেদের ম্যাচের জন্য মাঠেও যেতে হয়নি বাংলাদেশ ও মালয়েশিয়ার ক্রিকেটারদের।

    কোয়ার্টার-ফাইনালের সবগুলো ম্যাচ বাতিল হওয়ায় র‍্যাঙ্কিংয়ের সৌজন্যে সেরা চারের টিকিট পেয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

    এখন ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান এবং ভারত ও শ্রীলঙ্কা। নিশিনে বৃহস্পতিবার ভোর ৬টায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। একই দিন সকাল সাড়ে ১০টায় ভারত-শ্রীলঙ্কা লড়াই।

    সেমি-ফাইনালের জয়ী দুই দল শনিবার খেলবে স্বর্ণ পদকের ম্যাচে। অন্য দিকে একই দিন পরাজিত দুই দলকে নিয়ে হবে ব্রোঞ্জ পদকের লড়াই।

    কোয়ার্টার-ফাইনালের মতো সেমি-ফাইনালের দুই ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালের টিকিট পাবে ভারত ও পাকিস্তান। কারণ আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত ও ষষ্ঠ পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের অবস্থান অষ্টম।

    সর্বশেষ সংবাদ
    • 11:16 AM না খেলেই সেমি-ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান • 6:36 PM সিঙ্গাপুরের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশ • 4:34 PM থাইল্যান্ডে ২ দিন ধরে বিমানবন্দরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল • 3:28 PM ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও • 3:03 PM আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল • 1:02 PM সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ফিরলেন জামাল, নেই সোহেল • 12:14 PM ‘অসম্ভব’ কোণ থেকে মেসির অবিশ্বাস্য ফ্রি কিক • 11:45 AM ৬ ফ্র‍্যাঞ্চাইজি, ৩ ফরম্যাট- নতুন রূপে ঘরোয়া ক্রিকেট • 11:22 AM পর্তুগালের জয়ের রাতে ১৮ বছর পর তিক্ত অভিজ্ঞতা রোনালদোর • 5:41 PM এশিয়ান গেমসে ১১ বছরের কুরিহারার স্বর্ণজয়