• খেলা

    রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে শিমুর সোনা জয়

      প্রতিনিধি 2 August 2026 , 4:11:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের আর্চার সীমা আক্তার শিমু।

    টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের গড়া জুটি ‘আজালিয়া’ দল ৬-০ সেটে প্রতিপক্ষ ‘ব্লুবেল’ দলকে হারায়।

    একই ইভেন্টের ব্রোঞ্জপদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করেছে।

    ​এদিকে, প্রতিযোগিতার রিকার্ভ অনূর্ধ্ব ১৮ মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘লিলি’ দল। ফাইনালে লিলি দলের দুই প্রতিযোগী অ্যাঞ্জেলা ফিলিপ অ্যালেক্সিস এবং রুদ্র কুমার ৬-০ সেটে জয়লাভ করেন মোনা আলশারা ও দ্যানেশ বালাজি চেরালের বিপক্ষে। এই বিভাগে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জপদক জিতেছে ‘পিওনি’ দল।

    সর্বশেষ সংবাদ
    • 6:59 PM ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় স্থগিত কোপা দেল রের সব ম্যাচ • 5:22 PM আলো-আধারের লুকোচুরিতে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান • 3:51 PM এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয় • 3:28 PM টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ • 12:52 PM আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক • 12:02 PM প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 11:48 AM বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী • 11:30 AM বিশ্বকাপের মাঝপথের সেই দুঃস্বপ্নের স্মৃতিচারণ করলেন রোমেরো • 11:19 AM টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক • 4:46 PM ৪৩ রান প্রয়োজন মুশফিকের