• খেলা

    ঘরোয়া ফুটবল জোরদারের গুরুত্ব ফিফা সভাপতির

      প্রতিনিধি 20 October 2026 , 3:26:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    দুই দিনের সফরে ভুটানের রাজধানী থিম্পুতে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যাওয়ার সময় ঢাকায় ঘণ্টা দেড়েক ট্রানজিট অবস্থান নিয়েছিলে তিনি। আর আজ ফেরার সময় দিয়েছিলেন পৌঁনে এক ঘণ্টা যাত্রা বিরতি।

    জাপানের টোকিওতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের বিশেষ কংগ্রেস। বাফুফে সভাপতি, সাধারণ সম্পাদক ইতোমধ্যে টোকিও গেছেন। তাই ফিফা সভাপতিকে আজ ঢাকা বিমানবন্দরে ফেডারেশনের পক্ষে অভ্যর্থনা দিয়েছেন দুই সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম। ফিফা সভাপতিও টোকিও যাবেন এএফসি সভায়।

    বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম ফিফা সভাপতির সঙ্গে আলাপচারিতা নিয়ে বলেন, ‘ভুটানের আতিথেয়তার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে কিছুটা আলাপ হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করেছেন। টোকিওতে এ নিয়ে অন্যদের সঙ্গেও কথা হতে পারে।’

    ভুটানে ফিফা সভাপতি বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে ফিফার অর্থায়ন নিয়ে বাফুফে সহ-সভাপতি বলেন, ‘ট্যাকনিক্যাল সেন্টারে আমাদের ফিফার একটি বড় প্রজেক্ট রয়েছে। সেখানে আরও সহায়তা লাগলে সেটার আশ্বাস ভুটান যাওয়ার আগেই দিয়েছেন। মার্চে ফিফা কংগ্রেসে সকল দেশের অনুদানই বাড়ার প্রস্তাব রয়েছে। সেটা পাশ হলে বাংলাদেশও পাবে ভালো অঙ্ক।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:26 PM ঘরোয়া ফুটবল জোরদারের গুরুত্ব ফিফা সভাপতির • 1:36 PM ঢাকা লিগ এবং ১ম বিভাগ ক্রিকেটে নতুন যেসব সুবিধা থাকছে • 1:09 PM আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ • 12:28 PM কোকোর স্মৃতিকে সম্মান জানাতে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতা • 12:10 PM পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী • 11:26 AM যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ • 6:00 PM ডানা-গোথিয়া কাপে বিকেএসপিকে আমন্ত্রণ • 5:41 PM টিম বাসের ব্র্যান্ডিং থেকে বিসিবির আয় ২৫ লাখ টাকা • 4:12 PM আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট বিসিবি • 3:25 PM অবশেষে মিলল ক্রিকেটারের খোয়া যাওয়া ৩ লাখ টাকাও