...
  • জাতীয়

    কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 9 November 2026 , 12:16:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ) সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী। সফরকালে সরকারপ্রধান কয়েকটি দেশের প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

    সম্প্রতি ৫ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ওই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরাও দেশে ফেরেন। সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। গত ২৪ সেপ্টেম্বর দেয়া ওই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।

    এ ছাড়াও যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে পৃথক বৈঠক করেন। পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেন তিনি। ওই বৈঠকে বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী।

    ৫ দিনের এই সফরের শুরুতে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে দেয়া স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী অংশ নেন। পরে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণকারী নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনাতেও যোগ দেন তারা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:16 PM কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী • 11:49 AM ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ • 11:15 AM ৩৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ • 4:26 PM ক্যানসারে আক্রান্ত নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার • 12:18 PM কবে আসছেন হামজা-ফারহান, জানালেন দলের ম্যানেজার • 11:13 AM আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি • 5:59 PM ডিসেম্বরে নেপালে শুরু ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ • 3:21 PM অবিশ্বাস্য প্রতিরোধে ডাবল সেঞ্চুরির পথে হৃদয় • 1:04 PM আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট • 12:36 PM আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.