• জাতীয়

    ২৫ কোটি গাছের লক্ষ্য, শিক্ষার্থীদের ‘১টি করে গাছ’ লাগাতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

      প্রতিনিধি 17 August 2026 , 4:13:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    রাজধানীর শিক্ষার্থীদের নিজ নিজ বাসা, ছাদ কিংবা রাস্তার পাশে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে।

    আজ সোমবার সকালে রাজধানীর মিরপুরে আলহাজ্ব আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিরপুর আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

    আমিনুল হক বলেন, ‘তোমরা প্রত্যেকে তোমাদের আব্বু-আম্মুকে বলবে, বাসায়, ছাদে, রাস্তার পাশে-যেখানে সুযোগ আছে, একটি করে গাছ লাগাতে। একটি গাছ লাগানোর দায়িত্ব তোমাদের নিতে হবে।’

    শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে পাঁচ হাজার গাছের চারা আনার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব চারা বিভিন্ন স্কুলে বিতরণ করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে চারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন বাড়ি বা আশপাশের উপযুক্ত স্থানে সেই গাছ লাগায়, সে বিষয়েও তাদের উৎসাহিত করা হবে।

    তিনি বলেন, গাছ মানুষকে অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন।

    প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার ধারাবাহিকতায় পল্লবী এলাকার স্কুল-কলেজগুলোতেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শিক্ষার্থীদের শুধু বিদ্যালয়ে নয়, নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

    বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আমিনুল হক শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। তিনি কয়েকজন শিক্ষার্থীর নিজের হাতে হাত ধুয়ে দেন এবং পরে তাদের মধ্যে চকলেট বিতরণ করেন।

    অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী লিটনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:44 PM এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব • 5:52 PM আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী • 5:31 PM বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ • 3:38 PM আপিলেও মিলল না স্বস্তি, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি • 1:25 PM ‘কাউকে ভয় পেতে আসিনি’, আসিয়ান কাপের আগে আত্মবিশ্বাসী হামজা • 11:23 AM এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয় • 11:13 AM ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক • 6:36 PM মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা • 4:30 PM রিয়ালের মুখ থেকে বার্সার ছিনিয়ে আনা কে এই হাফিজ • 3:03 PM এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির কাছে