• জাতীয়

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক

      প্রতিনিধি 12 September 2026 , 3:07:18 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, খালটি পুরোপুরি পরিষ্কার করা গেলে একদিকে ডেঙ্গুর প্রকোপ কমবে, অন্যদিকে এলাকার পরিবেশও সুন্দর ও বসবাসযোগ্য হবে।

    আজ শনিবার সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    আমিনুল হক বলেন, ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হয়েছে, তার অংশ হিসেবে আজ পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। আমাদের দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বিএনসিসির একটি প্রতিনিধি দলও এ কার্যক্রমে অংশ নিয়েছে।’

    তিনি বলেন, খালটি পরিপূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হলে এ এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এলাকার পরিবেশও আরও সুন্দর হবে।

    খালটি শুধু পরিষ্কার করেই কার্যক্রম শেষ করতে চান না জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে আমরা খালটিকে পরিপূর্ণভাবে পরিষ্কার করার পাশাপাশি এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিতে চাই। এর মাধ্যমে এখানে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।’

    তিনি আরও বলেন, এ বিষয়ে ইতিমধ্যে আলোচনা চলছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করে খাল পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:07 PM ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক 11:45 AM রাজা হওয়ার সুযোগ পেয়েও ফুটবলকেই বেছে নিলেন গোলরক্ষক কামুরাসি 11:15 AM মিরাজের ঘূর্ণিতে আবারও গায়ানার জয় 6:18 PM স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ 4:04 PM বিশ্বকাপের মাত্র ৯ জন রেখে ব্রাজিলের নতুন দল ঘোষণা 1:27 PM ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা 12:32 PM “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ” 11:41 AM আজ বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত 11:30 AM সিপিএলে অভিষেকেই দুর্বার মিরাজ, তাহিরের রেকর্ডে গায়ানার জয় 4:59 PM পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের