...
  • খেলা

    কবে আসছেন হামজা-ফারহান, জানালেন দলের ম্যানেজার

      প্রতিনিধি 8 November 2026 , 12:18:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও একাদশ সাজাতে হিমশিম খাচ্ছেন কোচ থমাস ডুলি। আছে ইনজুরি প্রবণাতও। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে মাঠে মিস করছে বাংলাদেশ। দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু আজ জানিয়েছেন হামজা আসছেন আগামী সোমবার। তাঁর সঙ্গে আসছেন ইংল্যান্ডের লিগে খেলা আরেক ফুটবলার ফারহান আলী ওয়াহিদ।

    শনিবার বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ম্যানেজার ও মিডফিল্ডার শেখ মোরসালিন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিরুল ইসলাম জানান, ফিফা উইন্ডো বা অন্যান্য কারণে স্কোয়াডের যে দুজন খেলোয়াড় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তাদের মধ্যে বহুল প্রতীক্ষিত হামজা চৌধুরী এবং ফারহান আলী আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন। এবং সেদিনই তাদের অনুশীলনে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

    শেখ মোরসালিন প্রথম ম্যাচে ২৩ জনের স্কোয়াডে ছিলেন না। তবে পরের ম্যাচে খেলতে আশাবাদী তিনি। এছাড়া হামজা ও ফারহান যোগ দিলে দলের শক্তি বাড়বে বলে মনে করেন আবাহনীর এই মিডফিল্ডার, ‘আমরা অবশ্যই এটা নিয়ে খুবই আশাবাদী। হামজা ভাই, ফারহান আসলে দলের যে স্পিরিট ছিল আশা করছি সেটি আরো বাড়বে, ইনশাআল্লাহ।’

    এদিকে গত ম্যাচে সেরা একাদশে থাকলেও ওয়ার্মআপের সময় হঠাৎ ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তাঁর বর্তমান অবস্থা নিয়ে ম্যানেজার আমিরুল ইসলাম বলেন, ‘বিদেশি ফিটনেস ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী ১১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোচ যদি প্রয়োজন মনে করেন, তবে তাকে খেলাতে পারেন।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:18 PM কবে আসছেন হামজা-ফারহান, জানালেন দলের ম্যানেজার • 11:13 AM আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি • 5:59 PM ডিসেম্বরে নেপালে শুরু ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ • 3:21 PM অবিশ্বাস্য প্রতিরোধে ডাবল সেঞ্চুরির পথে হৃদয় • 1:04 PM আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট • 12:36 PM আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী • 11:52 AM ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি • 11:06 AM জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা • 6:03 PM আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর • 4:51 PM ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ২য় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.