...
  • খেলা

    অবিশ্বাস্য প্রতিরোধে ডাবল সেঞ্চুরির পথে হৃদয়

      প্রতিনিধি 7 November 2026 , 3:21:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    সিলেট টেস্টের তৃতীয় প্রথম সেশনে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১৮৪ রানে সপ্তম উইকেট পতনের পর দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু প্রান্ত আগলে অবিশ্বাস্য প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয়। লাঞ্চের আগে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

    তার পর তো দ্বিতীয় সেশনে অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে গড়েন অবিশ্বাস্য প্রতিরোধ। তাতে ব্যবধানও কমে আসে। ১৬৭ বলে ১১৭ রানের সেই জুটি ভেঙেছে তাইজুলের বিদায়ে।

    তার পরও প্রান্ত আগলে ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন হৃদয়। ব্যাট করছেন ১৯০ রানে। সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে স্কোর ৮ উইকেটে ৩১৮ রান। লাঞ্চের সময় বাংলাদেশের স্কোর ছিল ৭ উইকেটে ২০৫ রান। তখন তারা পিছিয়ে ছিল ১৫১ রানে। কিন্তু হৃদয়ের দৃঢ় ব্যাটিংয়ে তারা আর ৩৮ রানে পিছিয়ে।

    প্রথম সেঞ্চুরিতে রেকর্ডও গড়েছেন হৃদয়। বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির পর সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন মুমিনুল হক। ১৮১ রান করেছিলেন। হৃদয় সেখানে প্রথম সেঞ্চুরির পর এখন ১৯০ রানে অপরাজিত আছেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:21 PM অবিশ্বাস্য প্রতিরোধে ডাবল সেঞ্চুরির পথে হৃদয় • 1:04 PM আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট • 12:36 PM আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী • 11:52 AM ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি • 11:06 AM জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা • 6:03 PM আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর • 4:51 PM ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ২য় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর • 3:55 PM ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী • 11:43 AM আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড • 11:25 AM ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুশফিক-তাসকিন
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.