...
  • খেলা

    ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার

      প্রতিনিধি 16 July 2026 , 11:10:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর অন্যসব ম্যাচের মতোই আটলান্টার মাঠে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছিল আর্জেন্টিনা দল। ইংলিশ ফুটবলাররা মাঠ ছেড়ে যাওয়ার পরও লিওনেল স্কালোনির শিষ্যরা দীর্ঘ সময় মাঠে থেকে উদযাপন করেন।

    সেই আনন্দঘন মুহূর্তেই ঘটে এক মজার ঘটনা। আর্জেন্টিনার ম্যাসিউর মার্সেলো ডি’আন্দ্রেয়া, যিনি ‘ড্যাডি’ নামে পরিচিত, মাঠে পড়ে থাকা ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল খুঁজে পান। বোতলের সঙ্গে লাগানো ছিল একটি বিশেষ নোট, যেখানে সম্ভাব্য টাইব্রেকারের কথা মাথায় রেখে আর্জেন্টিনার পেনাল্টি শুটারদের
    নাম এবং তারা সাধারণত কোন দিকে শট নেন, সেই তথ্য লেখা ছিল।

    বিজ্ঞাপন

    ডি’আন্দ্রেয়া নোটটি নিয়ে লিওনেল মেসি, নিকোলাস গনসালেস ও মার্কোস সেনেসির কাছে যান। টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, মেসি মনোযোগ দিয়ে কাগজটি পড়ার চেষ্টা করছেন। এরপর সবাই মিলে নোটের তথ্য নিয়ে আলোচনা শুরু করেন। কিছুক্ষণ পর সেখানে যোগ দেন এনজো ফার্নান্দেজ। নিজের নাম তালিকায় দেখতে পেয়ে তিনি হাসিতে ফেটে পড়েন।

    পরে আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মাতিন সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নোটের একটি বিস্তারিত ছবি প্রকাশ করেন। এতে স্পষ্টভাবে দেখা যায়, সম্ভাব্য আর্জেন্টাইন পেনাল্টি শুটারদের সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে রেখেছিলেন পিকফোর্ড।
    ম্যাচজুড়েই পিকফোর্ড ও আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। ইংল্যান্ডের হয়ে অ্যান্থনি গর্ডন গোল করার পর পিকফোর্ড উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বিতর্কিত ভঙ্গিতে উদযাপন করেন। পরে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো গোল উদযাপন করতে গিয়ে পিকফোর্ডের সামনে গিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন, যা ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.