• খেলা

    হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা

      প্রতিনিধি 9 September 2026 , 1:20:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চীনে জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে ৬-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এতে টানা চার জয়ে চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।

    বিজ্ঞাপন

    ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন দলের অধিনায়ক শারিকা রিমন। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার গোলে দ্বিগুণ হয় ব্যবধান। ২৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কনা আক্তার। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

    দ্বিতীয়ার্ধে ৩১ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। দুই মিনিট পর আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন। ম্যাচের ৪৮ মিনিটে হংকংয়ের জালে আরেকবার বল জড়ান মোসাম্মত লিমা। ম্যাচসেরা হন কনা আক্তার।

    আগামীকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে এলিট গ্রুপের জাপান। ঐ ম্যাচ জিতলে সেমিফাইনাল ও অনূর্ধ্ব-২১ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে টাইগ্রেসরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:20 PM হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা 12:47 PM স্পেনে আরও একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি 12:25 PM ব্যাটিং বিপর্যয় পেরিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা 12:11 PM কাউন্টিতে উজ্জ্বল বাংলাদেশের দুই পেসার, উচ্ছ্বসিত হাসান 6:35 PM কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের দায়িত্ব পেল বাফুফে 6:11 PM উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট মিরপুর ও সিলেটে 5:46 PM জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ 5:15 PM ভিডিও বানিয়ে ৩ কোটি রুপির মামলার কবলে নোরা ফাতেহি 3:59 PM কত টাকায় কেনা যাবে ফুটবলের নতুন জার্সি 3:17 PM অক্টোবরে ত্রিদেশীয় সিরিজে লিটনরা, সূচি প্রকাশ