...
  • খেলা

    বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, ফের বিজ্ঞপ্তি প্রকাশ

      প্রতিনিধি 26 July 2026 , 3:04:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা পর্যায়ে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন ২১৮ জন। এর মধ্যে ১৭০ জনের বেশি লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬১টি পদের বিপরীতে প্রাথমিকভাবে পাস করেন মাত্র ৩৯ জন। ব্যবহারিক পরীক্ষায়ও অধিকাংশ প্রার্থী পাস করতে ব্যর্থ।

    বিজ্ঞাপন

    জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুইটি কোচিং পদের জন্য গত ২৩ ও ২৪ জুলাই নিয়োগ পরীক্ষা আয়োজন করেছিল বিসিবি। প্রথম দিন অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, আর দ্বিতীয় দিন নেওয়া হয় ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা। পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থীই অকৃতকার্য হয়েছেন। এ কারণে জেলা পর্যায়ের কোচ নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড।

    গতকাল রাতে কোচ নিয়োগ চেয়ে আবারও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুলাই পর্যন্ত। এদিকে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হওয়া ৩৮ জনের মধ্য থেকেও অনেকের চূড়ান্ত নিয়োগ এখনও অনিশ্চিত। কারণ তাদের কয়েকজনের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত পূরণ না হওয়ার বিষয়টি যাচাই করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.