• খেলা

    কুৎসিত হারে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন

      প্রতিনিধি 3 October 2026 , 11:25:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    এশিয়ান গেমসের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার ‘বি’ দলের কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র ১০২ রানে অলআউট হয়ে পদকবিহীন দেশে ফিরছে লিটন দাসের দল।

    ম্যাচ শেষে বাংলাদেশ কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।”

    হারের কারণ হিসেবে তিনি বোলিংয়ে বাজে কয়েকটি ওভার এবং পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোর কথা উল্লেখ করেন। মুস্তাফিজুর রহমানের ২৫ রানের ওভার প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, দীর্ঘদিন চোটে থাকা এই পেসার দেশের অন্যতম সেরা এবং ডেথ ওভারে তার ওপর দলের আস্থা থাকবেই।

    অধিনায়ক লিটন দাসের ব্যর্থতা নিয়েও কোচ বলেন, পুরো দলই ভালো পারফর্ম করতে পারেনি। পাশাপাশি তিনি জানান, ক্রিকেটাররা সর্বোচ্চ চেষ্টা করলেও গেমপ্ল্যান ঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি এবং দ্রুত উইকেট পতনের কারণে ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

    সর্বশেষ সংবাদ
    • 11:25 AM কুৎসিত হারে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন • 6:33 PM মেসির চাওয়াতেই আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো • 6:19 PM ইন্দোনেশিয়ার বিপক্ষে মোরসালিন বেঞ্চে, শুরুর একাদশে ইমন • 4:29 PM বাংলাদেশ ফুটবলের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীর ২৯তম জন্মদিন • 3:59 PM ‘প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক • 3:16 PM ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো • 1:51 PM সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি • 1:01 PM ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর • 11:56 AM বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু • 11:37 AM বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান