• খেলা

    সিঙ্গাপুরের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশ

      প্রতিনিধি 28 September 2026 , 6:36:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    আত্মবিশ্বাসী শুরুর পর প্রথমার্ধের কুলিং ব্রেকে ছন্দপতন বাংলাদেশের। সুযোগ কাজে লাগিয়ে লিড নিল সিঙ্গাপুর। এরপর চেষ্টা করেও বাংলাদেশ পারেনি ম্যাচে ফিরতে। ফিফা আসিয়ান কাপে পরপর দুই ম্যাচে হেরে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল থমাস ডুলির দল।

    সোমবার ইন্দোনেশিয়ার জাকার্তার গ্যালোরা বুংকার্নো স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের ৩৫ মিনিটে জয়সূচক গোলটি করেন হ্যারিস স্টুয়ার্ট।

    প্রতিযোগিতার প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে মালয়েশিয়ার কাছে এর আগে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হারা সিঙ্গাপুর এই জয়ে তিন পয়েন্ট নিয়ে শিরোপার রেসে টিকে থাকলো। পয়েন্ট টেবিলে তিনে তারা। সমান পয়েন্ট পেয়ে দুইয়ে ইন্দোনেশিয়া। একই পয়েন্ট নিয়ে সবার শীর্ষে মালয়েশিয়া।

    ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের ফুটবলারের জার্সি টেনে হলুদ কার্ড দেখেন সমিত সোম। প্রথম ২৫ মিনিটে বাংলাদেশের খেলায় প্রাণ ছিল, মাঝমাঠে লড়াইটাও ছিল ভালো। কিন্তু আক্রমণের শেষভাগে গিয়ে গুছিয়ে উঠতে পারেনি তারা, তাই সিঙ্গাপুরের গোলমুখে বড় কোনো সুযোগও তৈরি হয়নি।

    ১৭ মিনিটে প্রতি আক্রমণে বাংলাদেশের রক্ষণে বিপদ তৈরি করে সিঙ্গাপুর। বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে ইলহান ফান্দির শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। কর্নারের বিনিময়ে সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ।

    ৩০ মিনিটের কুলিং ব্রেকের পর বাংলাদেশের খেলায় কিছুটা ছন্দপতন। ৩২ মিনিটে হ্যারিস স্টুয়ার্টকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জিদান ইউসুফ। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি কিক থেকে জ্যাকব উইলিয়ামের হেড গোলমুখে যাচ্ছিল, কিন্তু দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন শ্রাবণ। এরপর বক্সের ভেতর থেকে নেওয়া ফিরতি শট প্রতিহত করে বিপদমুক্ত করেন তারিক কাজী।

    তবে তিন মিনিট পর আর বাংলাদেশকে রক্ষা করা যায়নি। বাঁ প্রান্ত দিয়ে নুর আদম আব্দুল্লাহর ক্রসে দারুণ হেডে সিঙ্গাপুরকে এগিয়ে দেন হ্যারিস স্টুয়ার্ট। কাছ থেকে আসা হেডে শ্রাবণ বলের দিকে তাকিয়ে থাকলেও গোল ঠেকাতে পারেননি। তাঁর সামনে দিয়েই বল জালে জড়িয়ে যায়।

    বিরতির পর ৪৭ মিনিটে শাহ শাহিরানের দুরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন শ্রাবণ। ৫৮ মিনিটে পরিবর্তন আসে ভাংলাদেশের একাদশে। শেখ মোরসালিনের জায়গায় মাঠে নামেন মিনহাজুল করিম স্বাধীন।

    ৬৪ মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে সাদ উদ্দিনের ক্রসে লাফিয়ে হেডের চেষ্টা করেন সমিত সোম। কিন্তু তা বারের ওপর দিয়ে চলে যায়।

    ৭০ মিনিটে জোড়া পরিবর্তন করায় বাংলাদেশ। সমিত সোমের জায়গায় সোহেল রানা জুনিয়র ও শুকি ইতোফুসার জায়গায় নামেন ফাহামিদুল ইসলাম। ইতালি প্রবাসী এই ফুটবলার মাঠে নামার পর বেশ কয়েকটি আক্রমণ শানায় বাংলাদেশ।

    ৭৯ মিনিটে ফাহামিদুলের ক্রস থেকে রাকিব হোসেনের হেড সিঙ্গাপুরের স্টুয়ার্টের গায়ে লেগে কর্ণারে পরিণত হয়। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এর আগের দুটি দেখায় বাংলাদেশকে হারানো সিঙ্গাপুর।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:36 PM সিঙ্গাপুরের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশ • 4:34 PM থাইল্যান্ডে ২ দিন ধরে বিমানবন্দরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল • 3:28 PM ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও • 3:03 PM আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল • 1:02 PM সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ফিরলেন জামাল, নেই সোহেল • 12:14 PM ‘অসম্ভব’ কোণ থেকে মেসির অবিশ্বাস্য ফ্রি কিক • 11:45 AM ৬ ফ্র‍্যাঞ্চাইজি, ৩ ফরম্যাট- নতুন রূপে ঘরোয়া ক্রিকেট • 11:22 AM পর্তুগালের জয়ের রাতে ১৮ বছর পর তিক্ত অভিজ্ঞতা রোনালদোর • 5:41 PM এশিয়ান গেমসে ১১ বছরের কুরিহারার স্বর্ণজয় • 5:22 PM মালয়েশিয়াকে নিয়ে সতর্ক বাংলাদেশ