...
  • খেলা

    গাঁজার গন্ধে ইউএস ওপেনের ম্যাচ থামালেন সাবালেঙ্কা

      প্রতিনিধি 5 September 2026 , 3:33:45 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইউএস ওপেনে অদ্ভুত এক কারণে ম্যাচ থামিয়ে দিতে হলো বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কাকে। ম্যাচ চলার সময় গ্যালারি থেকে গাঁজার তীব্র গন্ধ আসায় আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

    শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফ্লাসিং মিডোজের লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের ম্যাচে উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে খেলছিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই সাবালেঙ্কা। শুরুতেই ৩-০ গেমে এগিয়ে যান তিনি। এরপর দ্বিতীয় সার্ভিস গেমে ৩০-০ পয়েন্টে থাকা অবস্থায় হঠাৎ খেলা থামিয়ে আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে গন্ধের বিষয়টি জানান।

    সে সময় সাবালেঙ্কা বলেন, কেউ গাঁজা খাচ্ছে। একটু খেয়াল করবেন? গন্ধটা খুব তীব্র। পরে খেলতে নেমে অবশ্য ৬-৩ ও ৬-৪ সেটের জয় নিয়েই মাঠ ছাড়েন এই তারকা।

    ম্যাচ শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেলারুশের এই তারকা। গাঁজা সেবন নিয়ে তার আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। তবে, টেনিস কোর্টের আশপাশে কাউকে ধূমপান না করার অনুরোধ করেন এই টেনিস তারকা।

    বিজ্ঞাপন

    হাসতে হাসতে সাবালেঙ্কা বলেন, আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি ধূমপান করতে পারেন, যতটা সম্ভব উপভোগ করতে পারেন। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এটা করবেন না। সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করার সময় এই গন্ধ সামলানো একটু কঠিন।

    ফ্লাসিং মিডোজে গাঁজার গন্ধ অবশ্য নতুন নয়। এর আগে খেলোয়াড়দের কেউ কেউ এ নিয়ে অভিযোগও করেছেন। ইউএস ওপেনের ভেন্যুর ভেতরে ধূমপান নিষিদ্ধ হলেও নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা সেবন বৈধ। ফলে পাশের ফ্লাসিং মিডোজ-করোনা পার্ক থেকে বাতাসের সঙ্গে গন্ধ টেনিস কমপ্লেক্সে ঢুকে পড়ে।

    সাবালেঙ্কা জানান, এবারের টুর্নামেন্টে আগেও গাঁজার গন্ধ পেয়েছেন তিনি। তবে ম্যাচ চলার সময় শুক্রবারের মতো এত তীব্র গন্ধ আগে কখনও পাননি।

    তার ভাষ্য, শুক্রবার বাতাস বেশি থাকায় বাইরে থেকে কিংবা দর্শকদের দিক থেকে গন্ধটি স্টেডিয়ামের ভেতরে চলে আসতে পারে।

    শেষে মজা করে সাবালেঙ্কা বলেন, আমি শুধু চাই, মানুষ বিষয়টি একটু সচেতনভাবে দেখুক। টেনিস কোর্টের পাশে যেন কেউ ধূমপান না করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:33 PM গাঁজার গন্ধে ইউএস ওপেনের ম্যাচ থামালেন সাবালেঙ্কা 11:44 AM মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম 11:26 AM বাংলাদেশ ও রাশিয়ার খাদ্য নিরাপত্তা অংশীদারত্ব: বিভ্রান্তি বনাম বাস্তবতা 11:18 AM চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে মেয়েদের উড়ন্ত সূচনা 6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.