• খেলা

    সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন

      প্রতিনিধি 24 November 2026 , 3:34:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশ ‘এ’ দলে এসেছে বড় পরিবর্তন। জাতীয় দলে ডাক পাওয়ায় দল ছেড়েছেন পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরী। তাদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। এ ছাড়া চোটের কারণে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এস এম মেহেরব।

    জানা গেছে, সাইফউদ্দিন গ্রেড-২ সাইড স্ট্রেইন চোটে পড়েছেন। এ কারণে এশিয়া কাপ রাইজিং স্টারসের বাকি ম্যাচগুলোতে তার খেলা হচ্ছে না।

    অন্যদিকে, জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আর মাঠে নামতে পারবেন না পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী। তাদের জায়গায় ব্যাটিং বিভাগে শক্তি বাড়াতে নেওয়া হয়েছে মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

    এদিকে, সাইফউদ্দিনের বিকল্প হিসেবে দলে যুক্ত হওয়া এস এম মেহেরব বোলিং বিভাগে দায়িত্ব পালন করবেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:34 PM সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন • 11:25 AM ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ সুলিভান • 11:19 AM দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা • 5:44 PM টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ • 4:50 PM টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ • 3:07 PM জাতীয় স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর • 3:01 PM বৃষ্টিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টসে বিলম্ব • 11:59 AM শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ • 4:58 PM তুরস্কে ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ • 4:07 PM ক্রীড়াবিদদের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইড চুক্তি