
প্রতিনিধি 23 November 2026 , 3:01:16 প্রিন্ট সংস্করণ
সিরিজের শেষ টেস্টে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। তবে নির্ধারিত সময়ে টস হয়নি সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। বৃষ্টি থেমে গেলেও মাঠের পরিস্থিতি এখনো খেলার উপযোগী হয়নি। মাঠ থেকে কাভার সরানো হয়নি, ভেজা রয়েছে আউটফিল্ডের বেশ কিছু অংশ। আকাশেও রয়েছে মেঘের আনাগোনা।
বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টসই অনুষ্ঠিত হয়নি। ফলে কখন খেলা শুরু হবে, তা নিয়ে অপেক্ষা করতে হচ্ছে দুই দলকে।
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয় পেলে সমতা নিয়ে দেশে ফিরতে পারবে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।