...
  • খেলা

    বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টাইন কোচের বিশেষ বার্তা

      প্রতিনিধি 15 July 2026 , 11:41:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। হাজার মাইল দূরে থেকেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনে মুগ্ধ এই কোচ বলেছেন, বাংলাদেশ প্রতিবারই তাদের বিস্মিত করে।

    ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানান স্কালোনি।

    তিনি আশা প্রকাশ করেন, সেমিফাইনালে জয় তুলে নিয়ে বাংলাদেশের ভক্তদের মুখে হাসি ফোটাতে পারবেন তারা।

    স্কালোনি বলেন, ‘বাংলাদেশকে ধন্যবাদ। সত্যিই এটি অসাধারণ অনুভূতি। বাংলাদেশের মানুষ সবসময় আমাদের চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে যে ভালোবাসা দেখায়, তা অবিশ্বাস্য। নিজের দেশের বাইরে অন্য দেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরতে দেখা দারুণ এক অনুভূতি।’

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে অনেক ধন্যবাদ। আশা করি আজ আমরা বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।’

    বাংলাদেশের সমর্থনের প্রসঙ্গ ছাড়াও নিজের দল নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ। সমালোচনা থাকলেও দল যে খুব একটা খারাপ করছে না, সেটি পরিসংখ্যানেই প্রমাণিত বলে মনে করেন তিনি। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য খেলোয়াড়দের প্রশংসাও করেছেন স্কালোনি।

    তিনি বলেন, ‘এই পর্যায়ে আসতে হলে অবশ্যই আমরা ভালো কিছু করেছি। আমি এই খেলোয়াড়দের কাছে কৃতজ্ঞ। তারাই আবার আমাদের বিশ্বের সেরা চার দলের মধ্যে নিয়ে এসেছে। আমরা অনেক ভালো কাজ করেছি। কখনো কখনো সেটি যথেষ্ট মনে হয় না, তবে এখন পর্যন্ত যা করেছি, তা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত।’

    বিজ্ঞাপন

    বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচেই কঠিন লড়াই করতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে স্কালোনির মতে, বড় কোনো টুর্নামেন্টে প্রতিকূলতা পেরিয়েই সাফল্য অর্জন করতে হয়।

    আর্জেন্টিনা কোচ বলেন, ‘সেমিফাইনাল বা ফাইনালে উঠতে হলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। যদি প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি এগিয়ে না থাকেন, তাহলে ভুগতেই হবে। আগের বিশ্বকাপেও অনেক ম্যাচে আমরা ভালো খেলেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাওয়া।’

    সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। থমাস টুখেলের দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের প্রশংসা করেছেন স্কালোনি। তবে তাদের আটকাতে নিজেদের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    স্কালোনি বলেন, ‘এটি আগের ম্যাচগুলোর চেয়ে ভিন্ন একটি লড়াই হবে। যেসব জায়গায় আমরা ভালো করতে পারিনি, সেগুলো নিয়ে কাজ করেছি। কেইন ও বেলিংহ্যাম এমন খেলোয়াড়, যাদের যেকোনো কোচ দলে চাইবেন। তবে তাদের থামানোর জন্য আমাদের নিজস্ব পরিকল্পনা আছে।’

    আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ সামনে রেখে ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গও উঠেছিল সংবাদ সম্মেলনে। তবে স্কালোনি স্পষ্ট করেছেন, ফুটবলকে ইতিহাসের সেই সংঘাতের সঙ্গে মেলাতে চান না তিনি।

    তিনি বলেন, ‘এটি শুধুই একটি ফুটবল ম্যাচ। ৪০ বছর আগে যা ঘটেছে, তা বদলানোর ক্ষমতা আমাদের নেই। ইতিহাসকে অবশ্যই স্মরণ করতে হবে, তবে ফুটবলকে যুদ্ধের সঙ্গে মিশিয়ে দেখা ঠিক নয়। যারা সেই সময়ে কষ্ট পেয়েছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, এটি বিশ্বকাপের একটি সেমিফাইনাল—এর বেশি কিছু নয়।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.