• খেলা

    ফিফার বিরুদ্ধে বিশ্বকাপ ইস্যুতে উয়েফার জরুরি বৈঠক

      প্রতিনিধি 30 July 2026 , 4:34:26 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ কি ফুটবলের, নাকি বিনিয়োগকারীদের? ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনাকে ঘিরে বিশ্ব ফুটবলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক অংশের ২০ শতাংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবের বিরুদ্ধে এবার একজোট হচ্ছে ইউরোপ। ফিফার পরিকল্পনার জবাব ঠিক করতে ৫৫ সদস্যদেশকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে উয়েফা (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস)।

    উয়েফা সভাপতি আলেক্সান্ডার চেফেরিনের নেতৃত্বে বৃহস্পতিবার ভার্চুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ফিফার বিতর্কিত প্রস্তাবের বিষয়ে যৌথ অবস্থান নেয়ার পাশাপাশি পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হবে। প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্তও আসতে পারে।

    সম্প্রতি ফিফা বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করে। সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

    বিবিসির হাতে আসা ফিফার একটি চিঠি অনুযায়ী, ২১১টি সদস্য ফুটবল সংস্থাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে এ প্রস্তাবে মতামত জানাতে বলা হয়েছে। যারা এতে সম্মত হবে, তারা এককালীন ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বিশেষ তহবিল পাবে। প্রথম ধাপেই দেয়া হবে ২০ মিলিয়ন ডলার।

    বিজ্ঞাপন

    এই প্রস্তাবের কড়া সমালোচনা করেছে উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘আমরা জেনেছি, ফিফা সদস্য সংস্থাগুলোকে তাদের প্রস্তাব সমর্থনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমর্থন না দিলে এককালীন অর্থপ্রদানের প্রস্তাব প্রত্যাহার করা হবে। এই পরিকল্পনা সম্পর্কে যা জানার দরকার, এই পদক্ষেপই তার সবকিছু বলে দেয়।’

    এর আগে একই ইস্যুতে উয়েফা বলেছিল, ফিফা ‘একটি সীমা অতিক্রম করেছে’। উয়েফার সবচেয়ে বড় আপত্তি, এত গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা নিয়ে ইউরোপের জাতীয় ফুটবল সংস্থাগুলো বা মহাদেশীয় কনফেডারেশনগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করেই সিদ্ধান্তের পথে এগিয়েছে ফিফা।

    বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, যে বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা করা হয়েছে, সেটি পরিচালনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের মালিকানাধীন থ্রাইভ ইটারনাল।

    এদিকে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও ইনফান্তিনোর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ইনফান্তিনো নিজের নির্বাচন তহবিল ও ভোট নিশ্চিত করতে ফুটবলের ভবিষ্যৎ বিক্রি করছেন। ফিফা ইনফান্তিনোর ব্যক্তিগত সম্পত্তি নয়।’

    বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোয় এই পরিবর্তন শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কি না, তা নির্ভর করবে সদস্য দেশগুলোর মতামতের ওপর। তবে এর আগেই ফিফা ও উয়েফার বিরোধ বিশ্ব ফুটবলের ক্ষমতার লড়াইকে নতুন মাত্রা দিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:34 PM ফিফার বিরুদ্ধে বিশ্বকাপ ইস্যুতে উয়েফার জরুরি বৈঠক 3:43 PM বিশ্বকাপজয়ী রুল্লিকে দলে টানতে চায় ম্যানচেস্টার সিটি 2:10 PM ক্রিকেটকে বিদায় বললেন রাহানে 1:16 PM মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন 12:34 PM আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু ফিফার 11:51 AM আমির খানকে হত্যার হুমকি 11:17 AM ভারত সিরিজ নিয়ে আমার কাছে কোনো নিউজ নাই: তামিম 6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই