• খেলা

    ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা

      প্রতিনিধি 10 September 2026 , 1:27:45 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফাইনাল থেকে আর মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ। তবে সেই পথে দাঁড়িয়ে শক্তিশালী ভারত। কঠিন এই সেমিফাইনালে জয় পেতে দেশবাসীর দোয়া চাইলেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার।

    আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

    গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের পথটা কঠিন করে দিয়েছিল। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিগার সুলতানার দল। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ৩৪ রানের জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজরা।

    এবার সামনে ভারত। কাগজে-কলমে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও মারুফারা দেখছেন নিজেদের সুযোগ।

    গতকাল বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় মারুফা বলেন, ‘আগামীকাল ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ। এ ম্যাচ জিততে পারলে আমরা ইনশাআল্লাহ ফাইনালে খেলব।’

    বিজ্ঞাপন

    বড় ম্যাচের আগে নিজের পাশাপাশি পুরো দলের জন্য দেশবাসীর সমর্থনও চেয়েছেন এই তরুণ পেসার।

    তিনি বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেভাবে অবদান রেখে যাচ্ছি, দোয়া করবেন যেন এভাবে খেলা চালিয়ে যেতে পারি। আর দলের অন্য সিনিয়র আপুরাও যেন একইভাবে দলকে সহযোগিতা করতে পারেন।’

    এরপর মারুফা যোগ করেন, ‘সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন কালকের ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারি।’

    চলতি এশিয়া কাপে বল হাতে বাংলাদেশের বড় ভরসা মারুফা। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ রানের পুঁজি নিয়েও ম্যাচ জমিয়ে তুলেছিলেন তিনি। ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৩ উইকেট।

    সেই পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন র‌্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৮তম স্থানে উঠে এসেছেন মারুফা। বাংলাদেশের বোলারদের মধ্যে বর্তমানে এটিই সর্বোচ্চ অবস্থান।

    ভারতের তারকাভরা ব্যাটিংয়ের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের আশা অনেকটাই নির্ভর করবে নতুন বল হাতে মারুফা কতটা আগুন ঝরাতে পারেন তার ওপর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:27 PM ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা 12:32 PM “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ” 11:41 AM আজ বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত 11:30 AM সিপিএলে অভিষেকেই দুর্বার মিরাজ, তাহিরের রেকর্ডে গায়ানার জয় 4:59 PM পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের 4:03 PM বাঁধন-ফারিয়াকে নিয়ে ‘লজ্জা’ 1:20 PM হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা 12:47 PM স্পেনে আরও একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি 12:25 PM ব্যাটিং বিপর্যয় পেরিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা 12:11 PM কাউন্টিতে উজ্জ্বল বাংলাদেশের দুই পেসার, উচ্ছ্বসিত হাসান