• খেলা

    সিপিএলে অভিষেকেই দুর্বার মিরাজ, তাহিরের রেকর্ডে গায়ানার জয়

      প্রতিনিধি 10 September 2026 , 11:30:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএলে) নিজের অভিষেক দারুণভাবে রাঙিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। গায়ানা আমাজন ওয়ারির্সের হয়ে বৃহস্পতিবার বল হাতে মিরাজ নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও বোলিং দিয়ে পুষিয়ে দিয়েছেন মিরাজ।

    এদিকে মিরাজের পাশাপাশি জ্বলে উঠেছেন দলটির অধিনায়ক ইমরান তাহির। ৪৭ বছর বয়সী এই লেগ স্পিনার ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার তুলে নিয়ে দলকে জিতিয়েছেন। এই দুই স্পিনারের বোলিং ঘূর্ণিতে সেন্ট লুসিয়া কিংস ১১৯ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাটিংটা ভালো হয়নি গায়ানার। তবুও জয় পেতে সমস্যা হয়নি তাদের।

    কোয়েন্টিন স্যাম্পসনের ১১ বলে ৩৭ রানের বিস্ফোরক ইনিংসে ৪ উইকেটে ম্যাচ জেতে গায়ানা। ম্যাচ সেরা নির্বাচিত হন ইমরান তাহির। ৮ ম্যাচে এটি তাদের সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের শীর্ষে।

    মিরাজ দ্বিতীয়বার গেছেন সিপিএল খেলতে। এর আগে তাকে ত্রিনবাগো নাইট রাইডার্স দলভুক্ত করেছিল। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার গায়ানা তাকে মোহাম্মদ নবীর রিপ্লেসমেন্ট হিসেবে দলে নেয়। প্রথম সুযোগেই নিজের সামর্থ্যের জানান ভালোমতো দিয়েছেন।

    বিজ্ঞাপন

    বল হাতে নিজের প্রথম ওভারে জন ক্যাম্পেবেলের উইকেট নেন মিরাজ। এগিয়ে এসে অফস্পিনারের বল উড়াতে গিয়ে লং অনে ধরা পড়েন ক্যাম্পবেল। এরপর নিজের তৃতীয় ওভারে মিরাজ ফেরান কেমল সেভরি ও চারিথ আসালাঙ্কাকে। এরপর আর কোনো উইকেট না পেলেও সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন মিরাজ। তার ৪ ওভার শেষ হয় ১৩ রান দিয়ে। উইকেট পেয়েছেন ৩টি। যেখানে ১৩ বল ছিল ডট।

    এদিকে ইমরান তাহির ৪৭ বছর বয়সে ক্যারিয়ারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন। ১৭ রানে ৫ উইকেট নেন এই লেগ স্পিনার। ক্রিকেটের সংক্ষিপ্ত আসরে এটি তার ষষ্ঠ ফাইফার। টি-টোয়েন্টিতে সর্বাধিক ৫ উইকেট বা তার বেশি উইকেট নেয়ার তালিকায় ইমরান আছেন দুই নম্বরে। ৭ বার ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন ডেভিড ভিসে।

    গায়ানার বোলিং যতটা আলো ছড়িয়েছে, ব্যাটিং ততটাই হতাশ করেছে। ওপেনিংয়ে গ্লেন ফিলিপসের ৩৭ ও শেষ দিকে স্যাম্পসনের ১ চার ও ৫ ছক্কায় সাজানো ৩৭ ইনিংসে গানায়া শুরুরু ধাক্কা সামলে অনায়েস জয় তুলে নেয়। মিরাজ পাঁচে নেমে ৪ বলে ১ রান করেন। স্পিনের চেজের বল সুইপ করে স্কয়ার লেগে আসালাঙ্কার হাতে ক্যাচ দেন।

    আগামী ১১ সেপ্টেম্বর মিরাজদের পরবর্তী ম্যাচ ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:30 AM সিপিএলে অভিষেকেই দুর্বার মিরাজ, তাহিরের রেকর্ডে গায়ানার জয় 4:59 PM পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের 4:03 PM বাঁধন-ফারিয়াকে নিয়ে ‘লজ্জা’ 1:20 PM হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা 12:47 PM স্পেনে আরও একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি 12:25 PM ব্যাটিং বিপর্যয় পেরিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা 12:11 PM কাউন্টিতে উজ্জ্বল বাংলাদেশের দুই পেসার, উচ্ছ্বসিত হাসান 6:35 PM কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের দায়িত্ব পেল বাফুফে 6:11 PM উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট মিরপুর ও সিলেটে 5:46 PM জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ