• খেলা

    বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু

      প্রতিনিধি 1 October 2026 , 11:56:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    লিওনেল মেসির আর্জেন্টাইন অধ্যায় কার্যত শেষ। স্রেফ একটি আনুষ্ঠানিক ম্যাচ খেলেই তিনি জাতীয় দলকে বিদায় বলবেন। ইতোমধ্যে মেসি-পরবর্তী যুগে নতুন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন ক্রিস্টিয়ান রোমেরো। এমন হাওয়া বদলের পরিস্থিতিতে মাঠে নেমে বলিভিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করল লিওনেল স্কালোনির দল।

    সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) ভোরে ঘরের মাঠ কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তারা বলিভিয়ার ওপর পুরোদমে দাপট দেখিয়েছে। আর্জেন্টিনার পক্ষে একটি করে গোল করেছেন লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, অধিনায়ক রোমেরো এবং হোসে ম্যানুয়েল লোপেজ।

    পুরো ম্যাচে ৬৯ শতাংশ পজেশনের পাশাপাশি ১৬ শটের মধ্যে ৬টি লক্ষ্যে ছিল আলবিসেলেস্তেদের। বিপরীতে লাতিন প্রতিপক্ষ বলিভিয়া মাত্র তিনটি শট নিলেও এর একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল দিয়েছে আর্জেন্টিনা।

    ম্যাচের শুরু থেকেই বলিভিয়াকে চেপে ধরে আর্জেন্টিনা। তাদের রক্ষণকে ক্রমাগত ব্যস্ত রাখার মাঝে ১৯ মিনিটে লিড নেওয়া গোলটি করেন লাউতারো। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বল দ্বিতীয় চেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে তিনি কাছের পোস্ট দিয়ে জাল কাঁপান। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এজাকুয়েল প্যালাসিওসের রক্ষণচেরা পাস পেয়ে ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাতীয় দলে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন।

    বিরতির আগমুহূর্তে আলভারেজের কঠিন জায়গা থেকে নেওয়া শট বলিভিয়া গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি। দ্বিতীয়ার্ধে ফিরেও একই তালে আক্রমণ অব্যাহত রাখে আর্জেন্টাইনরা। ৫৪ মিনিটে তারা ব্যবধান আরও বাড়ায়। পাজের ফ্রি-কিকে আসা বলে হেড দিয়ে গোল করেন রোমেরো। অধিনায়কত্বের নতুন যাত্রাটা তিনি স্মরণীয় করে রাখলেন দারুণ এই গোলে।

    আলভারেজের ৭৬তম মিনিটে নেওয়া ফ্রি-কিক অল্পের জন্য বাইরে দিয়ে যায়। এর পরই লিওনার্দো বালের্দি সুযোগ পেলেও পা ছোঁয়াতে না পারায় গোল পাননি। বদলি নামা ফ্রাঙ্কো লোপেজও সুযোগ পেয়েছিলেন, তবে তার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। ৮৫ মিনিটে তার একটি গোল অফসাইডে বাতিল হওয়ার পরের মিনিটে ডি-বক্সে ঢুকে গোল করেন লোপেজ। আর্জেন্টিনার জয় নিশ্চিত হয় ৪-০ গোলের বড় ব্যবধানে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:56 AM বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু • 11:37 AM বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান • 11:32 AM ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান • 6:54 PM জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক • 6:46 PM পার্বত্য অঞ্চলে ক্রিকেটের সুপ্ত প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ • 3:03 PM রোনালদোকে নিয়ে পর্তুগাল শিবিরে নতুন অস্বস্তি • 12:06 PM রোদ দেখে খুশি, ম্যাচ খেলার আশা বাংলাদেশের • 11:55 AM ১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার • 6:26 PM পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল • 5:43 PM বিশ্বকাপের পর খেলছে নকল ভিনিসিয়ুস, ব্রাজিলে গুঞ্জন