• বিনোদন

    ঢাকা ছাড়ার আগে ফুচকার স্বাদ নিতে চান মধুমিতা

      প্রতিনিধি 2 August 2026 , 5:59:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর নতুন এই যাত্রার শুরুতেই বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

    শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মধুমিতা বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি সবসময়ই অসাধারণ ভালোবাসা পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ নিয়ে নতুন করে গবেষণা করার কিছু নেই। এই দেশের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। এখানকার মানুষ আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, তা সত্যিই অবিশ্বাস্য। বলতে গেলে, বাংলাদেশেই আমাকে সবচেয়ে বেশি মানুষ চেনে।’

    নতুন সিনেমা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মধুমিতা বলেন, ‘আমি এসেছি বলে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, তাতে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি চাই না, দর্শক নিরাশ হোক। ‘গুলশানের চামেলি’ চরিত্রটি বেশ কঠিন। তবে দর্শকদের ভালোবাসা আমাকে সাহস জোগাচ্ছে।’

    বাংলাদেশি খাবারের প্রতিও রয়েছে তার বিশেষ আগ্রহ। কাচ্চি বিরিয়ানি, ইলিশ পোলাও ও চিকেন রোস্টের নাম উল্লেখ করে তিনি জানান, ঢাকা ছাড়ার আগে একবার হলেও ফুচকার স্বাদ নিতে চান।

    ‘গুলশানের চামেলি’ সিনেমাটি একজন যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পীকে দেখা যাবে। ইতোমধ্যে এতে যুক্ত হয়েছেন আমিন খান, ওমর সানী, আশীষ খন্দকার, রোজিনা ও আজমেরী হক বাঁধন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ 5:29 PM খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার 3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার