• খেলা

    লিস্টার ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন হামজা!

      প্রতিনিধি 5 August 2026 , 5:31:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন দলবদলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস’এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংলিশ ক্লাব লিস্টার সিটি থেকে দেশটির শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়। লিস্টার সিটি কিংবা সাবাহ এফসি কোনো ক্লাবই এখন পর্যন্ত হামজার দলবদল নিয়ে কোনো ঘোষণা দেয়নি।

    প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে আলোচনা চলছিল এবং ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন হামজা। এই দলবদল সম্পন্ন হলে নতুন মৌসুমে সাবাহ এফসির হয়ে খেলবেন তিনি।

    ২০২৪-২৫ মৌসুমে হামজা ধারে খেলেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এর আগে ওয়াটফোর্ডের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। লিস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ, ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

    এদিকে আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি এবার চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলছে। প্রথম দুই রাউন্ড পেরিয়ে দলটি তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ 5:29 PM খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার 3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার