• খেলা

    ভারত সিরিজ নিয়ে আমার কাছে কোনো নিউজ নাই: তামিম

      প্রতিনিধি 30 July 2026 , 11:17:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি ভারতের। দেশটির সরকারের অনুমোদন না মিললে আবারও ভেস্তে যেতে পারে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফর। তবে ভারতকে বাংলাদেশে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    এ ব্যাপারে যদিও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি তামিম ইকবাল। গতকাল বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘ভারত সিরিজ নিয়ে আমার কাছে কোনো নিউজ নাই। আমরা আলোচনা করছি বিসিসিআইয়ের সাথে মেইল চালাচালি হচ্ছে। আমি আশা করি তারা আসবে। তারা এলে সবার মাঝে বাড়তি উত্তেজনা থাকে দর্শক, সাংবাদিক সবারই। বাংলাদেশ এখন খুবই নিরাপদ দেশ। আমি আশা করি তারা আসবে।’

    তামিম আরও বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে যা করা দরকার সব পদক্ষেপ নিচ্ছি। আমি বিসিবি এবং বিসিবি সভাপতি এর পর একটা লাইন আছে যেটা ক্রস করা উচিত না আমার।’

    ‘আমার পক্ষ থেকে যত মানুষের সাথে কথা বলা দরকার আমি বলছি। খুব ইতিবাচক আলোচনাই হয়েছে। আমি নিশ্চিত খুব দ্রুত আমরা জানতে পারব, যদি স্থগিত হয় তাহলেও জানব। যদি সিরিজ হয় তাও জানতে পারব আশা করি।’

    সর্বশেষ সংবাদ
    1:26 PM সাবালেঙ্কার ‘থ্রি-পিট’ স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা 1:14 PM আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড় 12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা 3:21 PM মেসির রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর ইতিহাস 3:07 PM ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক 11:45 AM রাজা হওয়ার সুযোগ পেয়েও ফুটবলকেই বেছে নিলেন গোলরক্ষক কামুরাসি 11:15 AM মিরাজের ঘূর্ণিতে আবারও গায়ানার জয়