...
  • খেলা

    ইতালির সুদিন ফেরানোর দায়িত্বে কিংবদন্তি মালদিনি

      প্রতিনিধি 12 July 2026 , 3:19:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০০৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিশ্বকাপে ছন্দে নেই ইতালি। পরপর দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি এক যুগ ধরে বিশ্বকাপ খেলারই সুযোগ পাচ্ছে না। তাদের এই দুর্দশা কাটানোর জন্য এবার দায়িত্ব দেওয়া হলো কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনিকে।

    ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন এই সাবেক ডিফেন্ডার। টানা তিনবার বিশ্বকাপ খেলতে না পারা দলকে আবার সঠিক পথে ফেরানোই হবে দেশটির কিংবদন্তির মূল কাজ।

    টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করার বেশ অভিজ্ঞতাও রয়েছে মালদিনির। ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানের হয়ে ৪ বছর এই পদে ছিলেন তিনি। এর আগে এই ক্লাবটিতেই পুরো ক্যারিয়ার কাটিয়েছেন মালদিনি, জিতেছেন ৭টি সিরি আ ট্রফি।

    বিজ্ঞাপন

    গত মাসে ইতালির ফুটবল ফেডারেশন প্রধান হিসেবে নির্বাচিত হন জিওভান্নি মালাগো। শুরুর দিন তিনি ঘোষণা দিয়েছিলেন, জাতীয় দলের সুদিন ফেরাতে নেবেন কার্যকর সব পদক্ষেপ। এর অংশ হিসেবেই ইতালির হয়ে ১২৬ ম্যাচ খেলা মালদিনিকে দেওয়া হলো বড় দায়িত্ব।

    মালদিনির কাজে সহায়তা করার জন্য ব্রাজিলিয়ান লেওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে এফআইজিসি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আপাতত ২০২৮ সাল পর্যন্ত দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছেন মালদিনি।

    নতুন দায়িত্বে কিংবদন্তি ডিফেন্ডারের প্রথম কাজ হবে জাতীয় দলের জন্য প্রধান কোচ বাছাই করা। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন জেনারো গাত্তুসো। তাই এখনও ফাঁকা রয়ে গেছে ইতালির প্রধান কোচের পদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.