• খেলা

    এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির কাছে

      প্রতিনিধি 23 September 2026 , 3:03:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    এশিয়া কাপের পর এশিয়ান গেমসও হতাশায় শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল নিগার সুলতানা জ্যোতিরা। তবে গতকাল সেই পাকিস্তানের বিপক্ষেই ৩১ রানে হেরে পদকের স্বপ্নভঙ্গ হয়েছে। এমন হারের পর খালি হাতেই ফিরতে হচ্ছে নারী দলকে।

    ধারাবাহিক ব্যর্থতার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ক্রিকেটারদের সামর্থ্য নিয়েও। শোনা যাচ্ছে, নারী ক্রিকেটকে ঢেলে সাজাতে চায় বিসিবি। বিশেষ করে কোচিং প্যানেলে একাধিক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রধান কোচ, ব্যাটিং কোচ কিংবা ফিল্ডিং কোচ, প্রতিটি ইউনিটেই নতুন করে নিয়োগ হতে যাচ্ছে।

    এরই মধ্যে জ্যোতি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায় নতুন অধিনায়কও পেতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল। এরই মধ্যে জানা গেল, নারী দলের এশিয়ান গেমস ব্যর্থতার রিপোর্টও করা হচ্ছে বলে জানতে পেরেছে ঢাকা পোস্ট। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমগীর নারীদের খেলা মাঠে বসে দেখেছেন। দেশে ফিরে সরাসরি বিসিবি সভাপতিকে অবহিত করবেন তিনি।

    প্রসঙ্গত, নারী দল দেশে ফিরছে আজ। এদিকে আগামী শনিবার জরুরি সভায় বসার কথা রয়েছে বিসিবির। সেখানে মেয়েদের আসন্ন অস্ট্রেলিয়া সফর এবং অধিনায়কত্ব ইস্যুও এজেন্ডায় থাকছে বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    3:03 PM এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির কাছে 2:37 PM ছয় বছর পর ম্যারাডোনার মৃত্যুতে নতুন তত্ত্ব 2:17 PM নারী রেফারিকে অপমান করে চাকরি হারালেন হিগুয়েনের ভাই 12:23 PM হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারালেন নেইমার 11:49 AM স্কালোনির সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তির প্রস্তাব আর্জেন্টিনার 11:22 AM নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন 11:18 AM তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় 5:47 PM এশিয়ান গেমসে বাংলাদেশের ১ম পদক নিশ্চিত করলেন জিন্নাত 5:14 PM বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার এখন বেকার 3:07 PM ফিটনেস টেস্টে ফেল করলে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে