...
  • খেলা

    মেসি-রোমেরোদের ছাড়াই আর্জেন্টিনার অনুশীলন, কিন্তু কেন

      প্রতিনিধি 13 July 2026 , 11:40:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস জয় নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে ইংল্যান্ডের। এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে কানসাস সিটিতে অনুশীলন করেছে লিওনেল স্কালোনির দল।

    কোয়ার্টার ফাইনালের ম্যাচে টানা ১২০ মিনিটেরও বেশি সময় ধরে খেলার ধকল সামলাতে হয়েছে আর্জেন্টাইন খেলোয়াড়দের। সেমিফাইনালের আগে তাই শরীর সতেজ রাখা এবং ক্লান্তি দূর করাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার দিচ্ছেন কোচ স্কালোনি। সেই কারণেই কানসাস সিটির অনুশীলনে মূল একাদশের খেলোয়াড়দের পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়। মূলত বেঞ্চের খেলোয়াড় এবং সুইজারল্যান্ড ম্যাচে বদলি হিসেবে নামা ফুটবলাররাই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন।

    বিজ্ঞাপন

    অনুশীলনে আলবিসেলেস্তে শিবিরের অন্যতম বড় চিন্তার কারণ ছিলেন নিকোলাস গঞ্জালেস। সুইজারল্যান্ড ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে প্রতিপক্ষের বুটের আঘাত পাওয়ায় এখনও কিছুটা ব্যথা অনুভব করছেন এই মিডফিল্ডার। অনুশীলনের শুরুতে দলের বাকিরা যখন ছোট জায়গায় বল নিয়ে ব্যস্ত ছিলেন, তখন গঞ্জালেসকে মেডিকেল স্টাফদের কড়া নজরদারিতে আলাদাভাবে স্ট্রেচিং করতে দেখা যায়। তবে স্বস্তির খবর হলো, কিছুক্ষণ পরই তিনি হালকা ড্রিলসগুলোতে দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন।

    আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর, অতিরিক্ত সময়ে শারীরিক সমস্যার কারণে মাঠ ছেড়ে যাওয়া ক্রিস্তিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারেদেসের চোট গুরুতর নয়। রোমেরোর জায়গায় নিকোলাস ওতামেন্দি এবং পারেদেসের বদলে হোসে লোপেস মাঠে নামেন। স্রেফ অতিরিক্ত ক্লান্তি ও পেশির ওপর তীব্র চাপের কারণেই তাঁদের তুলে নেওয়া হয়েছিল। মেডিকেল টিম নিশ্চিত করেছে যে তাঁদের চোট গুরুতর নয়।

    পরিকল্পনা অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত কানসাস সিটিতেই থাকবে আর্জেন্টিনা দল। এরপর তাঁরা উড়াল দেবেন সেমিফাইনালের ভেন্যু আটলান্টার উদ্দেশ্যে। মঙ্গলবার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুশীলনে নামবেন মেসিরা। ওই দিনই ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন কোচ লিওনেল স্কালোনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.