
প্রতিনিধি 3 October 2026 , 4:06:39 প্রিন্ট সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।
ছবিটি গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত নৈশভোজের।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও অংশ নেন।জাতিসংঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা ওই নৈশভোজে উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশেও তারেক রহমান ও জুবাইদা রহমান অংশ নেন।সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হয় এবং চলে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।