• খেলা

    মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন

      প্রতিনিধি 30 July 2026 , 1:16:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টি-টোয়েন্টির পর এবার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব পেলেন লিটন কুমার দাস। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। সাদা বলের ক্রিকেটে লিটন তাঁর সহকারী হিসেবে পেলেন তাওহীদ হৃদয়কে।

    ২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। চলতি বছরের এপ্রিলে তাঁর মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। নেতৃত্বকালীন হোমে ভালো করলেও দেশের বাইরে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন মিরাজ। বিশেষ করে দেশের বাইরে তাঁর নেতৃত্বে ১৩টি ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি।

    বিজ্ঞাপন

    মিরাজের নেতৃত্বে বাংলাদেশ মোট ২৪টি ওয়ানডে ম্যাচ খেলেছে। ১০টি ম্যাচে জিতেছে এবং ১৩টিতে হেরেছে দল। টাই হয়েছে একটি ম্যাচ।

    সাংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিল। আমি মনে করি, আমাদের দুইজন ক্যাপ্টেন থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে দুইজন ক্যাপ্টেন থাকা উচিত।’

    লিটনকে কেন আনা হয়েছে ওয়ানডের দায়িত্ব, কেন মিরাজ নয়; এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মিরাজ সফল একজন ক্যাপ্টেন। সে পাঁচটা সিরিজরে মধ্যে চারটা সিরিজ জিতেছে। কিন্তু আমি মনে করি মিরাজকে একজন ক্রিকেটার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। পারফর্মার হিসেবে তাকে যে লেভেলে দেখতে অভ্যস্ত, সেখানে হয়তো কিছুটা ঘাটতি দেখা যাচ্ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে সে ভালো করলেও বোলিংয়ে আরও উন্নতির জায়গা আছে। আমি তার সাথে কথা বলেছি এবং সে বিষয়টি বুঝতে পেরেছে। আমরা দুই ক্যাপ্টেন থিওরিতে বিশ্বাস করছি যাতে তারা প্রপারলি প্ল্যান করতে পারে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:16 PM মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন 12:34 PM আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু ফিফার 11:51 AM আমির খানকে হত্যার হুমকি 11:17 AM ভারত সিরিজ নিয়ে আমার কাছে কোনো নিউজ নাই: তামিম 6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি