...
  • খেলা

    ফাইনাল হারার পর অবসরের ইঙ্গিত এমি মার্টিনেজের!

      প্রতিনিধি 21 July 2026 , 6:26:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে একাই লড়াই করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্টিনেজ। ইয়ামালদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে রক্ষা করতে পারেননি তিনি। বরং অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শিরোপা হাতছাড়া হয় মার্টিনেজদের। শিরোপা হাতছাড়ার পর এবার অবসরের ইঙ্গিত দিলেন এই গোলরক্ষক।


    ফাইনালের পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে দিবু মার্টিনেজ বলেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবার বিশ্বকাপ জিতব। স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে আসব এবং আরও একবার ইতিহাস গড়ব। কিন্তু সেটা আর হয়ে উঠেনি।’
    এরপরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা জানান ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।

    বিজ্ঞাপন

    আগামীতে খেলা চালিয়ে যাবেন কি না, তা নিয়ে ভাবছেন তিনি। মার্টিনেজ বলেন, ‘ফাইনালে হারের কষ্টটা ব্যাখ্যা করা কঠিন। ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু চিন্তা করতে হবে। এরপর কীভাবে এগিয়ে যাব তা দেখতে হবে। এটাই কি সরে দাঁড়ানোর সঠিক সময় কি না, সেটাও ভাবতে হবে।’


    দিবু মার্টিনেজের এমন মন্তব্যের পর আর্জেন্টিনা দলে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে আলোচনা। ২০২১ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই তিনি দলের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।


    বিশ্বকাপের ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দিবু। ফাইনালে স্পেনের বিপক্ষে তিনি ১১টি সেভ করেছেন। তবে ফেরান তোরেসের এক গোলেই সব পরিশ্রম যেন বৃথা হয়ে গেল। তাতে সমর্থকদের উদ্দেশেও ক্ষমা চেয়েছেন তিনি। এমি মার্টিনেজ আরও বলেন, ‘আমি সত্যিই দুঃখিত। দেশ ও সতীর্থদের সাহায্য করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.