...
  • খেলা

    মাহমুদউল্লাহর টর্নেডোর পর হারল বাংলাদেশ

      প্রতিনিধি 8 October 2026 , 12:26:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    শুরুতে আর শেষেই যা একটু ঝলক দেখা গেল। শুরুতে ইমরুল কায়েস আর শেষে মাহমুদউল্লাহ রিয়াদের টর্নেডো। তবে জয়ের জন্য সেটা যথেষ্ট হয়নি। মাঝের ব্যাটারদের ব্যর্থতায় হারতেই হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নসকে।

    বাংলাদেশকে ৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের তোলা ২০৩ রানের জবাবে টাইগারদের ইনিংস থেমেছে ১৬৬ রানেই।

    টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলের ২৭ রানের মাথাতে উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি ভাঙেন আবু জায়েদ চৌধুরী রাহি। তিনে নামা ড্যাসি শর্টকেও ফেরান রাহি। তবে এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন ওয়ার্নার।

    চারে নামা জো বার্নসও বেশিক্ষণ টেকেননি। ৬ বলে ৯ রান করে বিদায় নেন বার্নস। এরপর ক্রিজে আসেন কালাম ফার্গুসন। ওয়ার্নার এবং ফার্গুসনের জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে ছুটে অজিরা।

    ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ১৩৩ রানের মাথাতে থামেন ডেভিড ওয়ার্নার, তাকে ফিরিয়েছেন রুবেল হোসেন। তবে আরেক প্রান্তে টিকে ছিলেন ফার্গুসন। ফিফটিও তুলে নিয়েছেন। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ছাল তুলেছেন তিনি। রান বের করেছেন দ্রুত গতিতে।

    শেষ দিকে বেন ডাঙ্কও ছিলেন দারুণ সাবলীল। ৪ ছক্কা ও ২ চারে ২৪ বলে ৪৫ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন। আর ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হন ফার্গুসন।

    বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন আবু জায়েদ চৌধুরী রাহি। ২ উইকেট নেন জিয়াউর রহমান। ১ উইকেট তুলেছেন রুবেল হোসেন।

    রান তাড়ায় শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। দুই ওপেনার ইমরুল কায়েস এবং রনি তালুকদার মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ৩০ রান। ৬ বলে ৯ রান করে রনি বিদায় নিলেও ইমরুল টিকে ছিলেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রানও বের করেছেন। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বিও ছুটেছেন দারুণ গতিতে।

    দলের ৭১ রানের মাথাতে থেমেছেন দারুণ খেলতে থাকা ইমরুল। ৩০ বলে ৪১ রান করে বিদায় নেন তিনি, মিস করেছেন ফিফটি। পরের ওভারেই ফিরেছেন রাব্বি। ২০ বলে ২৭ রান করে বিদায় নেন তিনি।

    এরপর যেন ধস নামে বাংলাদেশের ইনিংসে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাকিরা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং চালিয়েছেন রিয়াদ। মাত্র ২৬ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি। শেষ পর্যন্ত রিয়াদ টিকে ছিলেন ৩৫ বলে ৭৩ রানে, ২ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৮ ছক্কা।

    রান রেটের সঙ্গে তাল মিলিয়ে স্কোরবোর্ড সচল রাখতে না পারা বাংলাদেশের লক্ষ্যটা শেষ দিকে অসম্ভবই হয়ে যায়। শেষ ওভারে দরকার ছিল ৫১ রান, বাংলাদেশ তুলে ১৩ রান।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:26 PM মাহমুদউল্লাহর টর্নেডোর পর হারল বাংলাদেশ • 12:06 PM মেসির বিদায়বেলায় সব দূরত্ব ভুলে রোনালদোর উষ্ণ বার্তা • 11:19 AM ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা রামন ভেগার • 5:01 PM নিকো পাজই তাহলে আর্জেন্টিনার পরবর্তী ‘নম্বর টেন’ • 3:53 PM ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক • 2:00 PM শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, আবেগে ভাসলেন তারকারা • 12:44 PM মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা • 12:04 PM মেসির বিদায়ে এনজোর কান্না, ফিরে এলো ১০ বছর আগের সেই চিঠি • 11:44 AM পর্তুগালের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান রোনালদো • 11:33 AM বিদায়বেলায় মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.