...
  • খেলা

    অবসরের কথা ভেবেছিলেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা

      প্রতিনিধি 4 July 2026 , 5:43:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    কেপ ভার্দের বিপক্ষে আজ আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লিসান্দ্রো মার্টিনেজ। অথচ দারুণ সময় পার করা এই সেন্টার ব্যাক বিশ্বকাপের আগেই অবসরের কথা ভেবেছিলেন। গত বছর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়ার পর মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন তিনি।

    সম্প্রতি নিজের সেই কঠিন সময়ের কথা স্মরণ করতে গিয়ে মার্টিনেজ বলেন, ‘গত বছর এসিএল ইনজুরিতে পড়ার পর আমি ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলাম। আমি আর কষ্ট পেতে চাইনি!’

    এর আগে ক্যারিয়ারে একাধিকবার চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। বিশেষ করে পায়ের মেটাটারসাল হাড়ে চিড় ধরার অভিজ্ঞতাও ছিল। তবে এসিএল ইনজুরির ধাক্কা ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার।

    মার্টিনেজের ভাষায়, ‘আমি এর আগেও পায়ে অন্যান্য ইনজুরির শিকার হয়েছিলাম, যখন আমার পঞ্চম মেটাটারসাল হাড়েও চিড় ধরেছিল। কিন্তু সত্যি বলতে, এটাই ছিল সবচেয়ে ভয়াবহ।’

    চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা, পুনর্বাসনের কঠিন প্রক্রিয়া এবং অনিশ্চয়তা, সব মিলিয়ে সেই সময়টা ছিল তার জন্য মানসিক ও শারীরিকভাবে বড় এক পরীক্ষা। তবে অবসরের চিন্তা মাথায় এলেও শেষ পর্যন্ত হাল ছাড়েননি এই আর্জেন্টাইন।

    সর্বশেষ সংবাদ
    • 6:56 PM শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল • 4:40 PM মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন • 3:16 PM আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে এবার থুতু দেওয়ার অভিযোগ • 2:50 PM ক্লাব ছাড়ছেন ‘বেবি মেসি’, কাড়াকাড়ি বার্সা-রিয়ালের • 12:53 PM রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট উদ্বোধন • 11:29 AM রোনালদোবিহীন পর্তুগাল টানা ৪ জয়ে কোয়ার্টারে • 11:18 AM বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির • 6:58 PM রুয়েলের ৫ উইকেটের পর জয়ের সেঞ্চুরি, খুলনায় ১৭ উইকেটের দিন • 6:30 PM এক দিনে দুই জার্সি, বোকায় জোড়া গোলের পর আর্জেন্টিনায় ফ্লোরেস • 4:37 PM শৃঙ্খলা ভঙ্গ: জরিমানার মুখে তিন ক্রিকেটার
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.