...
  • খেলা

    ১৭ বছরে গোল করে কাভানের ইতিহাস

      প্রতিনিধি 4 October 2026 , 2:12:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    মাত্র ১৭ বছর বয়সেই ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৩-০ গোলের জয়ে দুর্দান্ত এক গোল করে দেশটির জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হয়েছেন এই মিডফিল্ডার।

    গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচের ৬৩তম মিনিটে গোলটি করেন সুলিভান। মেক্সিকোর গোলকিপার রাউল রাঙ্গেল এগিয়ে এসে বল বাড়ান নিজ দলের খেলোয়াড়ের দিকে। সেই বলটি কেড়ে নিয়েই প্রায় চল্লিশ গজ দূর থেকে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান কাভান।

    ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন কাভান। চার দিন আগে এই রেকর্ডটি নিজের করেছিলেন ম্যাথিস আলবার্ট।

    মঙ্গলবার চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করেন আলবার্ট। কাভানের গোলের কারণে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় তিনি নেমে গেছেন দুই নম্বরে। তারও আগে রেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ান পুলিসিচের দখলে, ১৭ বছর ২৫৩ দিন বয়সে গোল করেছিলেন তিনি।

    জাতীয় দলের হয়ে এটি ছিল কাভানের তৃতীয় ম্যাচ। গত সপ্তাহে অভিষেকের ম্যাচেই তিনি যুক্তরাষ্ট্রের হয়ে ফ্রেডি আদুর পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে নামার রেকর্ড গড়েছিলেন।

    ম্যাচশেষে কাভান বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত। তিন, চার, পাঁচ, ছয় বছর বয়স থেকেই আপনি এমন মুহূর্তের স্বপ্ন দেখেন। আমি এই মুহূর্তটি কল্পনা করেছি। শুধু আজকের কয়েক ঘণ্টা নয়, পুরো জীবনজুড়েই।’

    ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমার পরিবার ও আমার জন্য এটি অবিশ্বাস্য এক মুহূর্ত। জাতীয় দলের হয়ে এমন সুযোগ পাওয়া সম্মানের। কোচরা আমার ওপর আস্থা রেখেছেন, সুযোগ দিয়েছেন এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

    গোলের মুহূর্তের কথা বলতে গিয়ে সুলিভান জানান, বলটি জালে না যাওয়া পর্যন্ত বেশ নার্ভাস ছিলেন। ‘আমি শুধু বলটা তুলে দিয়েছিলাম। আশা করছিলাম ক্রসবারে না লাগে কিংবা ওপর দিয়ে চলে না যায়। বলটা যখন বাতাসে ছিল, তখন নার্ভাস হয়ে পড়েছিলাম। এরপর কী হয়েছে, সেটাই যেন ঝাপসা।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 2:12 PM ১৭ বছরে গোল করে কাভানের ইতিহাস • 1:51 PM ব্যক্তি বিশেষের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী • 12:54 PM ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক • 12:26 PM ঐতিহাসিক ম্যাচে ভারতের জালে এক হালি ব্রাজিলের • 12:10 PM ‘ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন’ • 11:55 AM ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের সাত, অপ্রতিরোধ্য স্পেনও • 11:43 AM ‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’ • 11:29 AM বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা • 5:35 PM মেসির আর্জেন্টাইন সেই সতীর্থ এখন সবজি বিক্রেতা • 4:18 PM রাতে ব্রাজিল-ভারত ঐতিহাসিক ম্যাচ, দেখবেন যেভাবে
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.