...
  • খেলা

    দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

      প্রতিনিধি 19 August 2026 , 2:03:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

    প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দলে আরও রয়েছেন নাঈম শেখ, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও নাঈম হাসানের মতো খেলোয়াড়রা।

    বিজ্ঞাপন

    প্রথম চার দিনের ম্যাচ ২৩ থেকে ২৬ আগস্ট প্রিটোরিয়ায় এবং দ্বিতীয় ম্যাচটি ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে, দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে।

    জিম্বাবুয়ে ও নামিবিয়ার সাথে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা হওয়ায় এই সফরটি বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশ ‘এ’ দল : নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী আলিন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:03 PM দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা 1:39 PM মা হারালেন শফিউল ইসলাম 12:46 PM ইসলাম গ্রহণ করেছেন কিংবদন্তি রবার্তো কার্লোস? 3:52 PM যে কোনো ফরম্যাটে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিততে চান হাসান 1:14 PM ফিফা থেকে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন আল আমিন 6:28 PM সোনালের সেঞ্চুরি, ২৮৪ রানে থামল শ্রীলঙ্কা 4:13 PM ২৫ কোটি গাছের লক্ষ্য, শিক্ষার্থীদের ‘১টি করে গাছ’ লাগাতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 1:16 PM ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে আর্সেনাল 12:07 PM টেস্টে বিধ্বস্ত হওয়ার পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া 11:51 AM ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে ১২৪৪ কোটির সিড ফান্ড দেবে সরকার
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.