• খেলা

    মেসির ২০২ নম্বর রুম ঘিরে আর্জেন্টিনার স্বপ্নে নতুন রঙ

      প্রতিনিধি 2 June 2026 , 12:34:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের মতো মঞ্চে শুধু পায়ের জাদু বা নিখুঁত কৌশলই নয়, অনেক সময় ভাগ্যের অদৃশ্য সমর্থনকেও আলোচনায় টেনে আনেন সমর্থকরা। চার বছর আগে কাতারের মরুর দেশে যখন লিওনেল মেসি আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন, তখন থেকেই তার সঙ্গে জড়িয়ে থাকা কিছু কাকতালীয় ঘটনা ঘিরে ভক্তদের মধ্যে এক ধরনের রোমাঞ্চকর আলোচনা শুরু হয়। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আবারও সেই পুরোনো গল্প নতুন করে সামনে এসেছে।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। কানসাসের ট্রেনিং ক্যাম্পে এবারও সতীর্থদের সঙ্গে রুম শেয়ার না করে আলাদা থাকছেন দলের অধিনায়ক মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, এবার তিনি থাকছেন ২০২ নম্বর রুমে। এর আগে কাতার বিশ্বকাপে মেসির রুম নম্বর ছিল ২০১, আর সেই আসরেই আর্জেন্টিনা শিরোপা জিতে নেয়।

    বিজ্ঞাপন

    কাতারের সেই বিশ্বকাপে মেসির ২০১ নম্বর রুম ঘিরে তখন সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক সংখ্যাটিকে ভেঙে ‘২+১’ করে ৩ দাঁড় করিয়ে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের সঙ্গে মিল খুঁজে পান। কাকতালীয়ভাবে সেই আসরেই সত্যিই তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

    এবার কানসাস ক্যাম্পে মেসির নতুন রুম নম্বর ২০২ নিয়েও শুরু হয়েছে একই ধরনের আলোচনা ও কৌতূহল। সমর্থকদের একাংশ আবারও সংখ্যাটিকে ভেঙে ‘২+২’ মিলিয়ে ৪ হিসাব করছেন, যা তাদের মতে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ জয়ের ইঙ্গিত হতে পারে।

    যদিও এসবের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই, তবু আর্জেন্টিনা দলে দীর্ঘদিন ধরে থাকা ছোট ছোট রুটিন, আচার বা ব্যক্তিগত অভ্যাসকে ঘিরে সমর্থকদের আগ্রহ বরাবরই বেশি। মেসিও তার পরিচিত রুটিনে ক্যাম্পের নিরিবিলি পরিবেশে একাই থাকার সিদ্ধান্তে অনড় রয়েছেন।

    বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে তাই মাঠের প্রস্তুতির পাশাপাশি এমন সব কাকতালীয় হিসাব-নিকাশও ফুটবলপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিচ্ছে। মেসির দরজায় এবার ঝুলছে ২০২ নম্বর রুম, আর সেই সংখ্যা ঘিরেই আর্জেন্টিনার আরেকটি বিশ্বজয়ের স্বপ্নে নতুন করে রঙ লাগাচ্ছেন সমর্থকরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী 6:31 PM বাংলাদেশের জার্সিতে খেলতে জাপান ছাড়ার সিদ্ধান্ত! 5:32 PM আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ ফরোয়ার্ডের 5:16 PM চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে স্পেন, বিশ্বকাপের ‌‘উত্থান-পতন’ 4:37 PM বিয়েটা আর করতে হলো না: পরী মণি 3:53 PM উনিশেই যেন ফুটবলকে পূর্ণতা দিলেন ইয়ামাল 3:41 PM বিশ্বকাপ জিতে নিজের কথার ফাঁদে কুকুরেয়া 3:34 PM লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 12:58 PM ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন রোমেরো 12:40 PM মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল