• খেলা

    ২০ বছর পর এমন অভিজ্ঞতা হবে মেসির

      প্রতিনিধি 27 June 2026 , 6:57:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জর্ডানের বিপক্ষে শুরু একাদশে লিওনেল মেসি মাঠে নামবেন কি না-এ ব্যাপারে এখনো ধোঁয়াশা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, বিশ্বকাপে গ্রুপ নিজেদের এই শেষ ম্যাচে লিওনেল স্কালোনি শুরুর একাদশে মেসিকে বেঞ্চ করাতে পারেন। সামনে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচ। দলের প্রাণভোমরাকে নিয়ে ঝুঁকি নিতে চান না মাস্টারমাইন্ড।

    মেসি একাদশে না থাকলে-বিশ্বকাপে এমন ঘটনা দেখা যাবে ২০ বছর পর। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে বদলি খেলোয়াড় (সাবসটিটিউট) হিসেবে সাইডবেঞ্চে বসা ছিলেন। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির বিপক্ষে ম্যাচটিই ছিল বিশ্বকাপে মেসির শেষবার শুরুর একাদশের বাইরে থাকার ঘটনা।

    বিজ্ঞাপন

    আজ থেকে ঠিক ২০ বছর আগে, ২০০৬ সালের ৩০ জুন সেই ম্যাচে আর্জেন্টিনার সেই সময়ের কোচ হোসে পেকারম্যান আক্রমণভাগে কার্লোস তেভেজ ও হার্নান ক্রেসপো এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রিকেলমেকে খেলিয়েছিলেন। ১৮ বছর বয়সী মেসি সেদিন পুরো ম্যাচ এবং অতিরিক্ত সময়জুড়ে সাইডবেঞ্চেই বসে ছিলেন, এমনকি বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি। ম্যাচটিতে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল।

    তারপর ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ মিলিয়ে টানা ২০ বছর ধরে আর্জেন্টিনা দলের প্রতিটি ম্যাচেই মেসি নিয়মিত মূল একাদশে খেলে আসছেন। তবে ২০২৬ বিশ্বকাপে এসে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কালোনির সিদ্ধান্তের কারণে দীর্ঘ ২০ বছর পর আবারও বিশ্বকাপের কোনো ম্যাচে সাইডবেঞ্চে বসে শুরু করতে পারেন এলএমটেন!

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব