• খেলা

    সব ঠিক থাকলে জাতীয় দলে ফিরছেন সাকিব

      প্রতিনিধি 25 January 2026 , 8:53:26 প্রিন্ট সংস্করণ

    সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর কোথাও নেই দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকা সাকিব আল হাসান। তিনি চেয়েছিলেন বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে, দেশের মাটিতে দলের প্রতিনিধিত্ব করতে। এতদিন সেসব না হলেও সাকিবকে আবারো ফেরানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    শনিবার (২৪ জানুয়ারি) বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন বলেন, যদি সাকিব আল হাসানের এভেইলেবিলিটি, ফিটনেস ও অ্যাকসেসেবেলেটি, সঙ্গে যে ভেন্যুতে খেলা হবে, ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে।

    বিজ্ঞাপন

    আমজাদ যোগ করেন, সাকিবের সঙ্গে আলাপ–আলোচনা হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজেই খেলতে চান কি না? দুইটার জন্য অ্যাভেইলেবল আছেন কি না? তিনি বলেছেন, আছেন। তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি হয়তো জেনেবুঝেই সিদ্ধান্ত দিয়েছেন।

    বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে তাকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে এটা তার একটা ইচ্ছা।

    টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বললেও ওয়ানডে ক্রিকেট থেকে এখনো অবসর নেননি সাকিব। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেও দেশের হয়ে খেলা হয়ে উঠছে না সাকিবের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:37 AM নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল! 11:19 AM জোড়া গোলে মেসির পাশে এমবাপ্পে, শেষ ষোলোতে ফ্রান্স 5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল