• আইন-আদালত

    ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

      প্রতিনিধি 24 May 2026 , 1:35:40 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর বর্বরোচিত হত্যার ঘটনায় রোববারই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করে বলেছেন, বিশেষ এই আদালতে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচারকাজ সম্পন্ন করা হবে। সরকার আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছে।

    রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার ঘটনায় আজই চার্জশিট দেওয়া হচ্ছে। বিশেষ এই আদালতে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে। যদিও বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে আমরা আশা করছি, আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। সরকার এই মামলার দ্রুত নিষ্পত্তি ও আসামির মৃত্যুদণ্ড নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।

    পাসপোর্টের পাতায় পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পাসপোর্টে কিছু বড়ো ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দগুচ্ছটি পুনরায় যুক্ত হচ্ছে। তিনি মন্তব্য করেন, বিগত দিনে পাসপোর্টের ভিসা পাতায় কিছুটা ব্যক্তিতান্ত্রিক চর্চা হয়েছিলো, সেখানে এবার কাঠামোগত পরিবর্তন আনা হবে।

    ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হয়েছে। আমরা আশা করি, সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:35 PM ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 1:23 PM লিঁওকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা 1:10 PM বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকা খুন 12:53 PM পরপর বিশ্বকাপ জিতেছিল কেবল ২টি দেশ, আর্জেন্টিনা কি পারবে? 12:11 PM ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ 11:53 AM ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি 11:30 AM শিশু রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ মিলেছে 6:06 PM মেসিদের বিশ্বকাপ মিশনে সঙ্গী ‘নম্বর ১০’ এর আবেগে মোড়ানো বিমান 5:41 PM খেলাবান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন’: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:12 PM রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী