• খেলা

    ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

      প্রতিনিধি 30 June 2026 , 5:55:16 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের পারফরম্যান্স দেখে কে বলবে, মাসখানেক আগেই পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যেমন পেস আক্রমণ, তেমন ব্যাটিং অর্ডারের পারফর্মারের ছড়াছড়ি। তবুও এই ম্যাচ দিয়ে প্রায় দেড় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা জিম্বাবুয়ের সাথে পেরে উঠল না বাংলাদেশ। দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়ে নাজমুল হোসেন শান্তরা হারলেন ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে।

    প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৪০ রানের জবাবে ৪১০ রানে থামে জিম্বাবুয়ে। লিড নেয় ২৭০ রানের। সেই লিড টপকানো দূর, ন্যুনতম লড়াইটাও করতে পারল না বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অল আউট হয়ে ম্যাচ হেরেছে দুই দিনের বেশি সময় হাতে রেখে। এই নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বার ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ, যা একইসাথে জিম্বাবুয়ের সর্বোচ্চ ব্যবধানে জেতা টেস্টও বটে।

    মঙ্গলবার ২৩০ রানে পিছিয়ে থেকে হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ প্রথম সেশন পর্যন্ত যেতে না যেতেই পড়েছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়। জিম্বাবুয়ের বিপক্ষে এক উইকেটে ৪০ রান নিয়ে ব্যাট করতে নেমে ১১৭ পর্যন্ত যেতে বাংলাদেশ হারিয়েছে আরো ৪ উইকেট।

    বিজ্ঞাপন

    দিনের শুরুতেই ব্লেসিং মুজারাবানির বলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, ৩২ বলে ২২ রান করে স্লিপে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দেন তিনি। আগের ইনিংসে ৬০ রান করা মুমিনুল হক এই ইনিংসে ফিরেছেন ১৩ রান করে, মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে। এই ডানহাতি পেসারের তৃতীয় শিকার অভিজ্ঞ মুশফিকুর রহিম। লাঞ্চ ব্রেকের আগের ওভারে উইকেটকিপার সিগার হাতে ৩৪ রান করে ক্যাচ দেন তিনি।

    এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোল্ড হয়েছেন নিউম্যান ন্যামহুরির লো ফুলটসে বোল্ড হয়ে। ৪১ বলে চারটি চারে ৩০ রান করেন এই বাঁহাতি ব্যাটার। একইসাথে ভাঙে মুশফিকের সাথে চতুর্থ উইকেটে তার গড়া ৬১ রানের জুটি। অভিষিক্ত তাওহিদ হৃদয় এই ইনিংসেও ব্যর্থ, মুজারাবানির চতুর্থ শিকার হয়ে ফিরে গেছেন মাত্র ৯ রান করে।

    আরেক অভিষিক্ত অমিত হাসান চেষ্টা করেছিলেন জবাব দেয়ার। প্রথম ইনিংসে ৪ রান করা এই ডানহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেছেন ২৫ রান। যদিও রিচার্ড এনগারাভার বলে ড্রাইভ করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে। ২৩ বল খেলা তাইজুল ফিরেছেন ব্র্যাড ইভান্সের বাউন্সারে পুল করে উইকেটের পেছনে সিগার হাতে ক্যাচ দিয়ে।

    জিম্বাবুয়ের পেসারদের তোপে ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ১১৩/২ থেকে মাত্র ২৭ রানের ব্যবধানে হারায় শেষ আট উইকেট। সেই স্বল্প লক্ষ্য টপকে ইনোসেন্ট কাইয়ার ১৪০ রানের ইনিংস ও বেনেট, আরভিন ও মাধেভেরের তিন ফিফটিতে ৪১০ রান করে জিম্বাবুয়ে, লিড দাঁড়ায় ২৭০। যে মাঝারি পূঁজির বাধা টপকাতে পারেনি বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে