• অপরাধ

    মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই

      প্রতিনিধি 7 June 2026 , 8:06:43 প্রিন্ট সংস্করণ

    আহত ব্যাক্তি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি ছুড়ে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে লোকমান (৪৫) নামে এক ব্যক্তি রক্তাক্ত জখম হয়েছেন।

    বিজ্ঞাপন

    গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

    ঘটনার পর আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, তার হাত ও পায়ে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

    ওসি বলেন, ‘তিনটি বাইকে করে ৬ জন ব্যক্তি ব্যাংকের সামনে এসে লোকমান নামে ওই যুবককে গুলি করে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল বলে ভাষ্য ভুক্তভোগীর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।’

    পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। ব্যাংক থেকে টাকা তোলার খবর আগে থেকেই কীভাবে চক্রের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখার কথা বলেছেন থানার পুলিশ কর্মকর্তারা।

    ওসি বলেন, ‘জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহের কাজ চলছে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড 6:10 PM বিশ্বকাপের আগেই ধাক্কা আর্জেন্টিনা শিবিরে 5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া