• জাতীয়

    ৫ বছরে দুই কোটি ৭৫ হাজার কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 14 April 2026 , 3:26:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের দুই কোটি ৭৫ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেবে সরকার। ১০টি বিশেষ সুবিধা সংবলিত এই কার্ডের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার জনগণের সরকার। নির্বাচনের সময় আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভোটের কালি মোছার আগেই তা বাস্তবায়ন শুরু হয়েছে। আমাদের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করা।

    বিজ্ঞাপন

    তিনি জানান, আজ প্রি-পাইলট প্রজেক্টের মাধ্যমে ২২ হাজার কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হচ্ছে। পহেলা বৈশাখ কৃষিজীবী মানুষের প্রাণের উৎসব হওয়ায় এই দিনটিকে কার্যক্রম শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে।

    কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষি ব্যবস্থাপনা জোরদারের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খাদ্য ঘাটতি পূরণ ও ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন প্রান্তে আধুনিক কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপন করা হবে। কৃষিজাত পণ্যের নায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি বিদেশে রপ্তানির জন্য বিশেষ ব্যবস্থা নেবে সরকার।

    প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, কৃষকের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতেও বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কৃষক ভালো থাকলে পুরো বাংলাদেশ ভালো থাকবে-এই বিশ্বাস নিয়ে সরকার দেশ গড়ার কাজ চালিয়ে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:26 PM ৫ বছরে দুই কোটি ৭৫ হাজার কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী 3:07 PM রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা 2:54 PM পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে হত্যা 2:44 PM দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা 1:55 PM শাড়ি-রঙিন চুড়িতে বৈশাখী সাজে মিম 1:32 PM ৩ দিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০ 12:45 PM লিসান্দ্রো মার্তিনেজের চুল টানায় লাল কার্ড, ইউনাইটেড লিডসের কাছে হারলো 12:33 PM কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 12:22 PM ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনে টাঙ্গাইলে সমাবেশস্থলে প্রধানমন্ত্রী 12:14 PM ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানট সভাপতি